চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ সফর নিয়ে আলোচনা নেই ইংল্যান্ড শিবিরে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:18 অপরাহ্ন 13, আগস্ট 2016
in স্পোর্টস
A A

বাংলাদেশ সফর নিয়ে কোনো আলোচনাই হচ্ছে না ইংল্যান্ড শিবিরে। একই সাথে বোর্ড সিদ্ধান্তের পর খেলোয়াড়রা চাইলে বাংলাদেশ সফরে যেতে পারে, আবার না পারে এমন খবরও উড়িয়ে দিয়েছেন দলের সহকারী কোচ।

ইংলিশরা আপাতত পাকিস্তান সিরিজ নিয়েই ব্যস্ত রয়েছে এবং সেটা নিয়েই এখন তারা ভাবতে চায়। এক প্রতিবেদনে এক খবর দিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো।

পাকিস্তানের বিপক্ষে ওভালে সিরিজের গুরুত্বপূর্ণ শেষ টেস্ট খেলছে ইংল্যান্ড। শুক্রবার টেস্টের দ্বিতীয় দিনের শেষে ইংলিশ সহকারী কোচ পল ফারব্রেস জানান, তাদের দলে এই সফর নিয়ে আলোচনা নেই। তাই কোনো খেলোয়াড় চাইলে সফরে নাও যেতে পারে, এমন প্রশ্নই আসে না। চার টেস্টে সিরিজে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।

৩০ সেপ্টেম্বর ২ টেস্ট ও ৩ ওয়ানডে খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ইংল্যান্ড দলের।

গত মাসের গুলশান ট্র্যাজেডিতে ২৯ জন মানুষের মৃত্যু হয়। এরপর হুমকিতে পড়ে ইংল্যান্ডের আসন্ন বাংলাদেশ সফর। নিয়ম অনুযায়ী এই সফরের আগে ইংল্যান্ডের নিরাপত্তা উপদেষ্টা রেগ ডেকাসন বাংলাদেশ সফরে আসবেন। তার রিপোর্টের ওপর নির্ভর করছে ইংলিশ দলের বাংলাদেশ সফরের সিদ্ধান্ত। এমনটাই জানান ফারব্রেস।

তিনি বলেন, ‘১০/১২ দিন আগে টেস্ট ও ওয়ানডে দলের সাথে আমাদের আলোচনা হয়েছে। আমরা সবাই একমত হয়েছি যে বাংলাদেশ সফর নিয়ে রেগের সফরে শেষ না হলে আমরা কোনো কথা বলবো না।’

ফারব্রেস জানান, ‘তারা না ফেরা পর্যন্ত, রিপোর্ট না দেওয়া পর্যন্ত আসলে আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার নেই। কোনো খেলোয়াড় চাইলে সফরে নাও যেতে পারে, এমন কোনো আলোচনা হয়নি।’

ইংলিশ মিডিয়া জানায়, কোনো ইংলিশ খেলোয়াড় যদি সফরে না যেতে চান তাহলে জোর করবে না ইংলিশ সংস্থা। ওই সিদ্ধান্তে খেলোয়াড়ের আন্তর্জাতিক ক্যারিয়ারের ওপরও কোনো প্রভাব পড়বে না। কিন্তু ইংল্যান্ডের সহকারী কোচ এমন কথা উড়িয়েই দেন।

Previous Post

বাংলাদেশ সফর নিয়ে আলোচনা নেই ইংল্যান্ড শিবিরে

Next Post

তাহমিদের ৬ দিনের রিমান্ড মঞ্জুর

Next Post

তাহমিদের ৬ দিনের রিমান্ড মঞ্জুর

তাহমিদের ৬ দিনের রিমান্ড মঞ্জুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT