চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধুপুর বনে ধর্ষণের সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
10:00 পূর্বাহ্ন 12, অক্টোবর 2015
in অন্যান্য, অপরাধ
A A

টাঙ্গাইলের মধুপুর বনে এক যুবতীকে ধর্ষণ করার সময় হাতেনাতে মধুপুরের অরণখোলা ইউনিয়ন যুবলীগের নেতা আমিনুল ইসলাম ও ছাত্রলীগের সভাপতি আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পরে ধর্ষণের শিকার ওই যুবতি নিজে বাদি হয়ে থানায় মামলা করেছেন। আজ সকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের বড়বাইদ এলাকায় ওই ঘটনা ঘটে।

মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, ওই মেয়েটি তার চাচাতো ভাইয়ের সাথে মধুপুর গড় এলাকার ঘুঘুর বাজার এলাকায় আত্মীয়বাড়ী যাচ্ছিলেন। সকাল সাড়ে ১১টার দিকে তারা বনের ভেতরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের বড়বাইদ নামক স্থানে পৌঁছলে জলছত্র এলাকার ইব্রাহীম মিঞার ছেলে আরিফ হোসেন (২৪) এবং আব্দুল কুদ্দুসের ছেলে আমিনুল ইসলাম, (২৩) তাদের পথরোধ করে। তারা মেয়েটির চাচাতো ভাইকে হুমকি দিয়ে মেয়েটিকে বনের ভেতরে নিয়ে যায়।

কিছুক্ষণ পর মধুপুর থানা পুলিশের একটি টহল ভ্যান ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় মেয়েটির চাচাতো ভাই পুলিশ ভ্যান থামায় এবং তাদের অপহরণের বিষয়টি জানান। পরে পুলিশ বনের ভেতর ঢুকে বিবস্ত্র মেয়েটিকে আমিনুলের সাথে ধস্তাধস্তি করা অবস্থায় আটক করে।

এসময় মেয়েটি পুলিশকে জানান, তাকে প্রথমে আরিফ ধর্ষণ করেছে। পরে আমিনুল ধর্ষণের জন্য ধস্তাধস্তি করছিলো। পুলিশ তাদের আটক করে মধুপুর থানায় নিয়ে আসে। পরে মেয়েটি নিজে বাদি হয়ে আরিফ ও আমিনুলকে আসামী করে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

স্থানীয় সূত্র জানায়, ধর্ষক আরিফ মধুপুরের অরনখোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং আমিনুল অরনখোলা ইউনিয়ন যুবলীগ নেতা। পরে মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Tags: টাঙ্গাইলধর্ষণমধুপুর
Previous Post

বিএনপির দাবি মেকি কৌশল, স্বাগত জানালো আ’লীগ-জাপা

Next Post

কামরুলকে দেশে নিতে তিন পুলিশ কর্মকর্তা সৌদি আরবে

Next Post

কামরুলকে দেশে নিতে তিন পুলিশ কর্মকর্তা সৌদি আরবে

নির্বাচনে অযোগ্য কাদের সিদ্দিকী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT