চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির দাবি মেকি কৌশল, স্বাগত জানালো আ’লীগ-জাপা

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
9:53 পূর্বাহ্ন 12, অক্টোবর 2015
in রাজনীতি
A A

দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের বিধানকে, আওয়ামী লীগ-জাতীয় পার্টি এক সুরে স্বাগত জানালেও বিএনপি বলেছে, এটা মেকি কৌশল।

দলীয় মনোনয়নে স্থানীয় সরকার নির্বাচনকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগ। দলের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বিশ্বের অন্যান্য দেশে স্থানীয় সরকার নির্বাচন দলীয় ব্যানারে হয়ে থাকে। সেখানে বাংলাদেশে এই প্রথা চালুর হলে তাতে কোন সমস্যা দেখছি না আমি।

স্থানীয় সরকার নির্বাচনে সরকার দলীয় প্রভাব বাড়বে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি তো মনে করি এতে করে প্রভাব আরও কমবে। জনগণ খুব সহজেই বুঝতে পারবে কে কোন দলের প্রার্থী। এতে করে মানুষ মধ্যে বিভ্রান্তি কম তৈরী হবে।

সকল দলের স্থানীয় সরকার নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ থাকছে উল্লেখ করে তোফায়েল বলেন, বাংলাদেশে ৪০টার মতো নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। তারা দলীয় ব্যানারে নির্বাচনে অংশ গ্রহণ করার সুযোগ পাচ্ছে। তাছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচন করতে পারবে।

তবে বিএনপি এই সিদ্ধান্তকে দেখছে সরকারের ক্ষমতা ধরে রাখার মেকি কৌশল হিসেবে।

দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেন, ৫ জানুয়ারি নির্বাচনের মতো একই পদ্ধতিতে স্থানীয় সরকার নির্বাচন করতে চাচ্ছে। একইভাবে তারা নিজের প্রতিনিধিদের নির্বাচিত করে বিদেশীদের বুঝাতে চাচ্ছে সরকার ও দলের পক্ষে জনগণের সমর্থন রয়েছে। এটি একটি মেকি কৌশল। এই মেকি কৌশলের মধ্য দিয়ে গণতন্ত্রের সংকট থেকে উত্তরণ করা হবে না।

‘স্থানীয় সরকারের বিষয়টি জনগুরুত্বপূর্ণ হওয়ায় আমরা দাবি করেছিলাম, যেন সংশ্লিষ্ট সকল মহলের মতামত যাচাই করা হয়। কিন্তু সরকার আমাদের দাবিকে পাশ কাটিয়ে একগুয়েমি মনোভাব প্রর্দশন করে তড়িঘড়ি করে আজ এই সংক্রান্ত পাঁচটি আইনের সংশোধন প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। আমরা এতে বিস্মিত হয়েছি। এটা সরকারের অসৎ পরিকল্পনা ছাড়া অন্য কিছু নয়।’

‘সকল দলের অংশগ্রহণের নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত একটি জাতীয় নির্বাচনকে পাশ কাটিয়ে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের আয়োজনের পেছনে সরকারের এক মহা দুরভিসন্ধি কাজ করছে বলে আমরা মনে করি। তাই আমরা দাবি জানাই, এই সংক্রান্ত নির্বাচনী আইন ও অধ্যাদেশ আকারে জারি থেকে সরকার যেন বিরত থাকেন।’

অবশ্য বিএনপির এই দাবির কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছে না জাতীয় পার্টির সাংসদ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, আমি তো এ সিদ্ধান্তে কোনো সমস্যা দেখছি না। স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রভাব মুক্ত থাকার কথা থাকলেও আদেতেও তা হয় না। প্রার্থীরা দলীয় প্রার্থী হিসেবেই প্রচারণা চালান। তাছাড়া ভারতসহ বিশ্বের অধিকাংশ গনতান্ত্রিক দেশেই স্থানীয় সরকার নির্বাচন দলীয় ব্যানারে হয়। আমাদের এখানে হলে আমি কোনো সমস্যা দেখছি না।

এর আগে আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে জাতীয় নির্বাচনের মতো এখন থেকে দলীয়ভাবেই হবে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আইনের সংশোধনীতে অনুমোদন দেওয়া হয়।

আইন পাস হলে রাজনৈতিক দল মনোনীত প্রার্থীরা দলীয় প্রতীক নিয়ে এসব নির্বাচনে অংশ নিতে পারবেন। এমন বিধান রেখে স্থানীয় সরকারের পাঁচটি আইনের সংশোধনীতে চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

দলীয় নিবন্ধন বাতিল হওয়ায় জামায়ত ইসলামীর প্রার্থীরা দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করার সুযোগ পাচ্ছেনা।

Tags: ইসিস্থানীয় নির্বাচন
Previous Post

দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনে দ্বিধাবিভক্ত মত

Next Post

মধুপুর বনে ধর্ষণের সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতা গ্রেপ্তার

Next Post

মধুপুর বনে ধর্ষণের সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতা গ্রেপ্তার

কামরুলকে দেশে নিতে তিন পুলিশ কর্মকর্তা সৌদি আরবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT