চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মদের আসক্তি কমাতে পুনর্বাসনে যাচ্ছেন আমেরিকান নারী ফুটবলার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:35 অপরাহ্ন 30, এপ্রিল 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের জাতীয় ফুটবল দলের নারী গোলরক্ষক মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মদের প্রতি আসক্তি কমাতে স্বেচ্ছায় পুনর্বাসনে যাচ্ছেন সাবেক আমেরিকান নারী ফুটবলার হোপ সোলো। কয়েকদিন আগেই সম্মানসূচক হল অব ফেম পুরষ্কার জিতেছেন সাবেক এ গোলকিপার। পুনর্বাসনের কারণে সেই স্বীকৃতি এক বছর পরে নিতে চান বলে কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি।

‘আমি হল অফ ফেম এর সাথে যোগাযোগ করেছি এবং আমার পরিচিতি অনুষ্ঠানটি একবছর স্থগিত করে ২০২৩ সালে আয়োজনের অনুরোধ করেছি। মদের প্রতি আসক্তি কমাতে স্বেচ্ছায় অ্যালকোহল প্রতিরোধী পুনর্বাসন প্রক্রিয়ায় যোগ দিতে যাচ্ছি।’

হোপ সোলো বলেন, ‘এই মুহূর্তে আমার সম্পূর্ণ মনোযোগ নিজের স্বাস্থ্য ও পরিবারের পরিচর্যার দিকে। হল অব ফেম আমার ব্যাপারটা বুঝতে পেরে সমর্থন করেছে, কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।’

২০১২ সাল থেকেই ভাঙাগড়া শুরু সোলোর জীবনে। সে বছর স্বামী জেরামী স্টিভেন্সের বিরুদ্ধে সহিংসতার মামলা করেন বিশ্বকাপজয়ী এ ফুটবলার। তবে যথাযথ প্রমাণ না থাকায় ছাড়া পেয়ে যান স্টিভেন্স।

২০১৪ সালে ডমেস্টিক ভায়োলেন্সের মামলায় জেলে যেতে হয় সোলোকে। আচরণবিধি লঙ্ঘন করায় পরের বছর দল থেকে নিষিদ্ধ হন এক মাসের জন্য।

২০১৭ সালে আবারও আলোচনায় সোলো। এবার ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলেন আমেরিকান গোলরক্ষক। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে চলতি বছরের মার্চে আরও একবার পুলিশি ঝামেলায় জড়ান তিনি।

২০১৮ সালে আমেরিকান নারী ফুটবলকে বিদায় জানান ৪০ বর্ষী সোলো। ২০১৫ সালে মার্কিনদের হয়ে মেয়েদের ফুটবল বিশ্বকাপ জিতেছেন সোলো। এছাড়া ২০০৮ ও ২০১২ অলিম্পিকেও স্বর্ণ জিতেছেন সাবেক এ গোলরক্ষেক।

Tags: লিড স্পোর্টস
Previous Post

নারী কেন্দ্রিক ছবির জন্য খান-কুমারদের ফিরিয়েছি: কঙ্গনা

Next Post

প্রতিপক্ষ হয়ে দুবাই গেলেন রুমানা-জাহানারা

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেটার রুমানা ও জাহানারা দুবাইয়ে প্রতিপক্ষ হিসেবে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিপক্ষ হয়ে দুবাই গেলেন রুমানা-জাহানারা

অলিক ও পূজা বিশ্বরঙের নতুন গলুই প্রচারণায় অংশগ্রহণ করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘গলুই’ নিয়ে বিশ্বরঙের প্রচারণায় মুগ্ধ অলিক-পূজারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT