চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গলুই’ নিয়ে বিশ্বরঙের প্রচারণায় মুগ্ধ অলিক-পূজারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:48 অপরাহ্ন 30, এপ্রিল 2022
in বিনোদন
A A
অলিক ও পূজা বিশ্বরঙের নতুন গলুই প্রচারণায় অংশগ্রহণ করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হলিউড কিংবা বলিউড চলচ্চিত্রের বিভিন্ন চরিত্র কিংবা নাম নিয়ে পণ্য তৈরি আর তা বাজারজাত করা নতুন কোনো বিষয় নয়। এবার বাংলাদেশেও লেগেছে তার ছোঁয়া। 

ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান ও পূজা চেরী অভিনীত ‘গলুই’ সিনেমা। সেই সিনেমার নামসহ বিভিন্ন অনুষঙ্গ দিয়ে অলংকৃত পোশাক এসেছে বাজারে। ‘গলুই’ সিনেমার পোশাক নিয়ে বর্ণিল এক আয়োজন করেছে দেশের জনপ্রিয় ফ্যাশন হাউস বিশ্বরঙ।

এ বিষয়ে বিস্তারিত জানাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় গত ২৯ এপ্রিল (শুক্রবার)। রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত বিশ্বরঙের শোরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। পাশাপাশি পোশাকের প্রদর্শনীও চলে এসময়।

সেখানে উপস্থিত ছিলেন গলুই সিনেমার পরিচালক এস এ হক অলিক, নায়িকা পূজা চেরীসহ সিনেমাটির পুরো টিম। এতে উপস্থিত ছিলেন বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা। আরও উপস্থিত ছিলেন প্রযোজক খোরশেদ আলম খসরু, অভিনেতা আজিজুল হাকিম, চিত্র পরিচালক সোহেল আরমান সহ চলচ্চিত্রাঙ্গনের অনেকে।

সম্মেলনে বিপ্লব সাহা জানান, বিশ্বরঙের নিজস্ব ডিজাইনে পাওয়া যাচ্ছে ‘গলুই’ সিনেমার লোগো ও নানা দৃশ্যে সজ্জিত পোশাক। ঈদ উপলক্ষে এই পোশাকগুলো এরইমধ্যে সিনেমাপ্রেমী ক্রেতাদের নজড় কেড়েছে। এসব পোশাকের মধ্যে আছে শাড়ি, টি-শার্ট ও পাঞ্জাবী।

এই আয়োজন নিয়ে এস এ হক অলিক বলেন, ‘আমি বিশ্বরঙ এবং বিপ্লব সাহা দাদাকে ধন্যবাদ জানাই আমাদের গলুইয়ের প্রচারণায় অংশ নেয়ায়। অভিনব এই প্রচারণা এরইমধ্যে দর্শকের প্রশংসা পাচ্ছে। আমি সবাইকে বলবো যাদের আশেপাশে বিশ্বরঙের শোরুম আছে তারা এই পোশাক পরে হলে গিয়ে গলুই দেখবেন।’

সিনেমার নায়িকা পূজা চেরী বলেন, ‘আমি খুবই এক্সাইটেড গলুই নিয়ে। মৌলিক গল্পে প্রেম ও গ্রামীণ ঐতিহ্যকে দারুণভাবে তুলে ধরা হয়েছে এখানে। পাশাপাশি বিশ্বরঙকে ধন্যবাদ জানাই দারুণ এই আইডিয়া নিয়ে আমাদের প্রচারণার সঙ্গী হওয়ার জন্য।’

বিশ্বরঙের স্বত্বাধিকারী বিপ্লব সাহা বলেন, ‘গলুই আমাদের ঐতিহ্যের গল্পের সিনেমা। গ্রামের মানুষ ও তাদের জীবন-প্রেম-হাসি কান্না ফুটে উঠবে এই সিনেমায়। যা আমাদের শেকড়ের সন্ধান দেবে৷ এমন একটি সিনেমার সঙ্গে যুক্ত হয়ে আমরা আনন্দিত৷ বেশ কিছু ডিজাইনে আমরা গলুইয়ের পোশাক এনেছি৷ আশা করছি এসব পোশাক এবং সিনেমা দুটোই হিট করবে এবারের ঈদে।’

২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমা নৌকাবাইচ ও একটি পিরিওডিক্যাল গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। পরিচালনা করেছেন এসএ হক অলিক। খোরশেদ আলম খসরুর প্রযোজনায় সিনেমাটিতে শাকিব খানের নায়িকা পূজা চেরী। গত ২৯ ডিসেম্বর ছবিটি সেন্সর থেকে মুক্তির অনুমতি পায়। শাকিব-পূজা ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন আলী রাজ, সুচরিতা, সমু চৌধুরী প্রমুখ।

Tags: গলুইপূজাপূজা চেরীবিপ্লব সাহাবিশ্বরঙলিড বিনোদনসিনেমা
Previous Post

প্রতিপক্ষ হয়ে দুবাই গেলেন রুমানা-জাহানারা

Next Post

‘জেমস আমার ছবি তুলতে চান, জেনে খুব খুশি হলাম’

Next Post
জেমসের সঙ্গে একজন ব্যক্তি, উভয়ই ক্যামেরার দিকে তাকিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জেমস আমার ছবি তুলতে চান, জেনে খুব খুশি হলাম’

দর্শকদের সঙ্গে কথা বলছেন অভিনেতা, উৎসবের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের ছবি 'গলুই', পরিচালকের বয়ানে মুগ্ধতার গল্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT