চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গল শোভাযাত্রায় সবাই অংশ নিতে পারবে না: পুলিশ

এনামূল কবীর রূপম by এনামূল কবীর রূপম
12:48 অপরাহ্ন 11, এপ্রিল 2016
in বাংলাদেশ
A A

এবারের বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রায় নির্দিষ্ট কিছু মানুষ ছাড়া কেউ অংশ নিতে পারবে না। অবাঞ্ছিত কেউ যেন মঙ্গল শোভাযাত্রায় ঢুকে আনন্দ-উৎসবে বিঘ্ন ঘটাতে না পারে সেদিকে বিশেষ নজর রাখবে পুলিশ। গতবছর পহেলা বৈশাখে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার মতো কোনো কিছু যেন এবার না ঘটে, সেজন্যই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।

পাশাপাশি শোভাযাত্রায় বাঁশিও নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আরো জানান, এবছর সুর্নিদিষ্ট কোনো হুমকি না থাকলেও পহেলা বৈশাখে জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রচারণার জন্য চুক্তি ভিত্তিতে লোক নিয়োগ করে শোভাযাত্রায় অংশ নিয়ে দুর্বৃত্তরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, সে বিষয়টি লক্ষ্য রাখা হবে। শোভাযাত্রার ভেতরে, সামনে এবং পেছনে আমাদের বিশেষায়িত দল সোয়াট টিম নিরাপত্তার দায়িত্ব পালন করবে বলে জানান তিনি।

পহেলা বৈশাখকে সামনে রেখে আয়োজিত এই সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আরও বলেন, নিরাপত্তার স্বার্থে থাকবে নয়টি ওয়াচ টাওয়ার । সেখান থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ও রমনা এলাকায় বর্ষবরণ উৎযাপন পর্যবেক্ষণ করা হবে।

বিকেল ৫টার পর উন্মুক্ত কোনো স্থানে কনসার্ট আয়োজন করা যাবে না বলেও জানান তিনি। কোনো সুরক্ষিত স্থানে বা ইনডোরে হতে পারে এসব আয়োজন।

তিনি বলেন, একটি কুচক্রী মহল বাংলার সংস্কৃতি বিতর্কিত করার অপচেষ্টা
অনেকদিন ধরেই করে যাচ্ছে। এ ব্যাপারে আমরা সতর্ক। এটা যেন জনমনে কোনো
বিভ্রান্তি তৈরি করতে না পারে, নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে সেজন্য আমরা
সতর্ক। বাঙালি তার সাহিত্য, কৃষ্টি-কালচার উৎসবমুখর পরিবেশে উৎযাপন করতে
পারে সেজন্য সবার সহযোগিতা চাইছি।

Tags: মঙ্গল শোভাযাত্রা
Previous Post

বাংলাদেশ দলের কোচ হতে চান আফতাব

Next Post

খুলনায় পাটকল শ্রমিকদের ধর্মঘট অব্যাহত

Next Post

খুলনায় পাটকল শ্রমিকদের ধর্মঘট অব্যাহত

কেরালায় মৃতের সংখ্যা বাড়ছেই, আটক ৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT