চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ দলের কোচ হতে চান আফতাব

আরিফ চৌধুরী by আরিফ চৌধুরী
12:31 অপরাহ্ন 11, এপ্রিল 2016
in স্পোর্টস
A A

বাংলাদেশ দলের ‘ব্যাটিং কোচ’ হতে চান এক সময়ের ‘আগ্রাসী-ব্যাটসম্যান’ আফতাব আহমেদ। খেলোয়াড় হিসেবে ক্রিকেট ছেড়ে দিলেও টপঅর্ডার এই ব্যাটসম্যান এখনও মাঠে আছেন ‘কোচ’ হিসেবে। এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আফতাব দায়িত্ব পালন করবেন ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের ব্যাটিং কোচের।

ক্রিকেটারদের নিলামে অংশ নিয়ে আফতাব আহমেদ কথা বলেছেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে।

চ্যানেল আই অনলাইন: আফতাব, অনেকদিন পর ঢাকায়।
আফতাব: হ্যাঁ, চট্টগ্রামেই থাকি, কাজ ছাড়া আসলে ঢাকায় আসা হয় না একদমই।

চ্যানেল আই অনলাইন: ক্রিকেট ছেড়ে দিয়েছেন, চট্টগ্রামে কী নিয়ে ব্যস্ত?
আফতাব: আসলে ক্রিকেটটা ছেড়ে দিয়েছি বলা ঠিক হবে না। খেলোয়াড় হিসেবে হয়তো শেষ করেছি, কিন্তু মাঠে আছি এখনো। আমি চট্টগ্রামে একটি ক্রিকেট কোচিং একাডেমি চালাচ্ছি। ওখানেই সময় দিচ্ছি এবং সিরিয়াসলি দিচ্ছি। বলতে পারেন ওটাই এখন আমার পেশা।

চ্যানেল আই অনলাইন: আপনি কি কোচিং-এর প্রশিক্ষণ নিয়ে শুরু করলেন?
আফতাব: হ্যা, আমি লেভেন ওয়ান সম্পূর্ণ করেছি, আরও সামনে যাওয়ার ইচ্ছা। আশা করি হয়ে যাবে এবং ভবিষ্যতে কোচিং ক্যারিয়ার গড়বো।

চ্যানেল আই অনলাইন: শুনলাম, এবার ঘরোয়া ক্রিকেটেও কোচ হিসেবে কাজ করবেন?
আফতাব: ঠিকই শুনেছেন, আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আমি ঢাকা মোহামেডোনের ব্যাটিং কোচ হিসেবে কাজ করবো। বলতে পারেন এটা দিয়েই শুরু।

চ্যানেল আই অনলাইন: কোচিংয়ে কতটা সফল দেখতে চান নিজেকে?
আফতাব: আমি আমার ক্রিকেট ক্যারিয়ারে অনেকগুলো ভুল করেছি এবং এর মূল্যও আমাকে দিতে হয়েছে। সেই ভুল থেকে শিক্ষা নিয়েছি। ওই রকমন ভুল অন্তত কোচিং ক্যারিয়ারে আর যেনো না হয় সেটাই চাওয়া। তাই কোচিং ক্যারিয়ারটা গড়তে পরিশ্রম করছি সাধ্যমতো। সুযোগ পেলে বাংলাদেশ কেনো বিশ্বের যেকোন জায়গায় কাজ করতে চাই।

চ্যানেল আই অনলাইন: ক্রিকেট ক্যারিয়ারের ভুলগুলো বলতে কী কী, খুলে বলা যায়?
আফতাব: বাদ দেন, পাস্ট ইজ পাস্ট। পেছনে আর না তাকাই। এখনতো ভালোই আছি। জীবন পাল্টে গেছে। বড় হয়েছি। স্ত্রী ও দুই কন্যা সন্তান নিয়ে ভালোই কাটছে।

চ্যানেল আই অনলাইন: আইসিএলে যাওয়ার সেই ঘটনা কি এখনও পোড়ায় আপনাকে?

আফতাব: হ্যা, বললামতো যে ক্যারিয়ারে কিছু কিছু ভুল করেছি। ওগুলো মনে করতে চাই না। হ্যাঁ, বলতে পারেন যে আইসিএলে যাওয়া আমার ক্রিকেট ক্যারিয়ারের একটা বড় ভুল ছিলো, অস্বীকার করছি না।

চ্যানেল আই অনলাইন: শুভ কামনা আপনার জন্য।
আফতাব: দোয়া চাই সবার।

Tags: আফতাব আহমেদ
Previous Post

প্রথম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হিরোশিমা সফরে জন কেরি

Next Post

মঙ্গল শোভাযাত্রায় সবাই অংশ নিতে পারবে না: পুলিশ

Next Post

মঙ্গল শোভাযাত্রায় সবাই অংশ নিতে পারবে না: পুলিশ

খুলনায় পাটকল শ্রমিকদের ধর্মঘট অব্যাহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT