চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গলবার করাচি যাচ্ছেন তামিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:57 অপরাহ্ন 09, নভেম্বর 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
তামিম ইকবালসহ ক্রিকেটাররা অনুশীলনে যাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে-অফ রাউন্ডে খেলতে মঙ্গলবার করাচি যাবেন তামিম ইকবাল। সকাল ১০টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হবেন টাইগার ওপেনার।

দুবাই হয়ে করাচি পৌঁছাবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম। ফ্র্যাঞ্চাইজি আসরে খেলতে যাওয়ার আগে সোমবার মিরপুরে শেষবার কঠোর অনুশীলন করেছেন তিনি। একাডেমি মাঠের নেটে তিন পেসার রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান রানাকে মোকাবেলা করেছেন।

গত মার্চে প্লে-অফ রাউন্ড শুরুর আগে করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে গিয়েছিল পিএসএল। ৭ মাস পর ফের শুরু হচ্ছে শেষ ধাপের খেলা। টুর্নামেন্টের দুটি এলিমিনেটর ম্যাচ, একটি কোয়ালিফায়ার ও ফাইনাল বাকি আছে। আগামী ১৪, ১৫ ও ১৭ নভেম্বর ম্যাচগুলো হবে করাচিতে।

অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ক্রিস লিনের বদলি হিসেবে লাহোর কালান্দার্সে খেলবেন তামিম। শনিবার টুর্নামেন্টের প্রথম এলিমিনেটর ম্যাচে লাহোরের প্রতিপক্ষ পেশোয়ার জালমি।

আসরের প্লে-অফে মুলতান সুলতানসের হয়ে খেলার কথা ছিল মাহমুদউল্লাহ রিয়াদের। ব্যাটিং অলরাউন্ডার কোভিড-১৯ পজিটিভ হওয়ায় সেখানে যেতে পারছেন না। বিসিবির টি-টুয়েন্টি টুর্নামেন্টের শুরু থেকেও তার খেলা অনিশ্চিত। এ মাসের তৃতীয় সপ্তাহে হওয়ার কথা পাঁচ দলের আসরটি।

Tags: তামিমপিএসএল-২০২০বিসিবিমাহমুদউল্লাহরিয়াদলিড স্পোর্টস
Previous Post

বাইডেনের জয়ে চীনা টেক কোম্পানিগুলোতে স্বস্তি, আছে উদ্বেগও

Next Post

বরিশালের সাবেক মেয়র ও ৩ প্রকৌশলীসহ ৫ জনের ৭ বছরের কারাদণ্ড

Next Post

বরিশালের সাবেক মেয়র ও ৩ প্রকৌশলীসহ ৫ জনের ৭ বছরের কারাদণ্ড

হবিগঞ্জে দোকানগুলো আগুনে পুড়ে গেছে, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হবিগঞ্জে আগুনে পুড়ে গেছে দশ দোকান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT