চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাইডেনের জয়ে চীনা টেক কোম্পানিগুলোতে স্বস্তি, আছে উদ্বেগও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:34 অপরাহ্ন 09, নভেম্বর 2020
in আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A
চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা উড়ছে, আন্তর্জাতিক সম্পর্কের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেমোক্র্যাট দলীয় জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় চীনা কোম্পানিগুলো স্বস্তি পেলেও একেবারে নিরুদ্বেগ নয় বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্রাম্পের সময় চীনা প্রযুক্তি কোম্পানিগুলোকে কেন্দ্র করে ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের দ্বন্দ্ব ছিলো দৃশ্যমান।  জাতীয় নিরাপত্তার জন্য হুমকি দাবি, গুপ্তচর বৃত্তির অভিযোগ সহ নানা অজুহাতে চীনা কোম্পানিগুলোর ওপর চড়াও হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এতে চীনা প্রযুক্তি কোম্পানিগুলো ক্ষতির মুখোমুখি হয়।

এখন নতুন প্রেসিডেন্ট হয়েছেন যুক্তরাষ্ট্রে।  এসেন ডেমোক্র্যাট দলীয় জো বাইডেন। এতে করে স্বস্তি পেয়েছে চীনা কোম্পানিগুলো।

জো বাইডন ক্ষমতায় আসায় চীনা কোম্পানিগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক গঠনমূলক হবে মনে করলেও প্রযুক্তিগত প্রতিদ্বন্দ্বীতা হ্রাস পাবে- এমনটা খুব কম লোকই মনে করেন।

এই বিষয়ে ইউনিভার্সিটি অব ঝেজিয়াংয়ের অধ্যাপক ফ্যাং জিংডং বলেন, বাইডেন তার দায়িত্ব গ্রহণ করলে চীনের প্রযুক্তি সংস্থাগুলো স্বস্তি পেতে পারে।

তিনি বলেন, অন্ততপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র সীমাবদ্ধতা হ্রাস করবে, আলোচনার পথ খোলা রাখবে, সম্মানজনক ন্যায্য প্রতিযোগিতা এবং নতুনত্ত্বের উদ্ভাবনের জায়গায় বাধা তৈরি হবে না’।

তবে তিনি এটিও মনে করেন যে, উচ্চ প্রযুক্তিতে প্রতিযোগিতা ও গেম তত্ত্বের অবসান হবে না এবং আগামী দশকে উদ্ভাবনী ক্ষমতা নিয়ে একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করবে চীন ও যুক্তরাষ্ট্র।

ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তায় ঝুঁকির অজুহাত তুলে চীনা টেক জায়ান্ট হুয়াওয়ে টেকনোলজিস, টিকটটের ওপর নানা শর্তারোপ করেন।

ট্রাম্প হুমকি দেন, টিকটক বিক্রি না করলে তা যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হবে। এ জন্য সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময় বেঁধে দেন তিনি।  শর্ত দেন যে, ২০ সেপ্টেম্বরের মধ্যে টিকটক কোনো মার্কিন প্রতিষ্ঠানের কাছে বিক্রি না হলে এটি নিষিদ্ধ করা হবে।

এতে করে যুক্তরাষ্ট্রে চীনা কোম্পানির  বাণিজ্যিক সম্প্রসারণ ক্ষতির সম্মুখীন হয়। ট্রাম্পের ঘোষণায় গুগল-মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠান চীনা কোম্পানির সঙ্গে সম্পৃক্ততা ছিন্ন করার ঘোষণা দেয়। এক পর্যায়ে যুক্তরাষ্ট্রে টিকটকের শেয়ার কিনে নেয় ওরাকল করপোরেশন।

তবে বিশ্লেষকরা বলছেন, বাইডেন তার ক্ষমতা গ্রহণের পর চীনা কোম্পানিগুলোর ওপর অযাচিত নিষেধাজ্ঞা হ্রাসে ব্রত হতে পারেন।  যদিও একেবারে নিরুদ্বেগ হওয়ারও উপায় নেই বলছেন তারা। কারণ চীনা-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক লড়াই এখন পরিপূর্ণ দৃশ্যমান।

Tags: চীনজো বাইডেনটেকনোলজিডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
Previous Post

কিছু না জেনেই ‘লুডু’তে চুক্তিবদ্ধ হয়েছিলাম: অভিষেক বচ্চন

Next Post

মঙ্গলবার করাচি যাচ্ছেন তামিম

Next Post
তামিম ইকবালসহ ক্রিকেটাররা অনুশীলনে যাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার করাচি যাচ্ছেন তামিম

বরিশালের সাবেক মেয়র ও ৩ প্রকৌশলীসহ ৫ জনের ৭ বছরের কারাদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT