চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঈনের ঘূর্ণিতে কুপোকাত ভারত সিরিজ হারল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:25 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

কয়েক টেস্ট বিরতি দিয়ে দলে জায়গায় ফিরে পেয়েছিলেন। ফিরেই ইংল্যান্ডের জয়ের নায়ক মঈন আলি। দুই ইনিংসেই তার ঘূর্ণিজাদু চলল। তাতে সাউদাম্পটন টেস্টে ৬০ রানে হেরে সিরিজটাই হাতছাড়া করেছে ভারত।

এক ম্যাচ হাতে রেখেই ৩-১এ পাঁচ টেস্টের সিরিজ জিতে নিয়েছে রুটের দল। ৭ সেপ্টেম্বর থেকে লন্ডনে শুরু হওয়া পঞ্চম ম্যাচটি কোহলিদের জন্য এখন কেবল সম্মানরক্ষার টেস্ট।

ম্যাচ জিততে ভারতের প্রয়োজন ছিল ২৪৬ রান। ইংলিশরা চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ২৭১ রানে অলআউট হওয়ায় কোহলিরা লক্ষ্য পান আড়াইশোর কাছাকাছি। জশ বাটলার ৬৯, স্যাম কারেন ৪৬ ও অধিনায়ক জো রুট ৪৮ রান করে বিপদ এড়ানোর মঞ্চ গড়ে দেন ইংল্যান্ডকে।

লক্ষ্য খুব একটা বড় না হলেও কাজটা ভারতের জন্য কঠিনই ছিল। দেশের বাইরে দুইশ টপকে তাদের টেস্ট জয়ের ঘটনা যে কেবল চারটি। পঞ্চমটি ধরা দেবে কিনা এটা ভাবতে ভাবতেই সফরকারীদের দুঃসময়ের পথে ঠেলে দেন দুই পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। দুজনে ২২ রানের মধ্যেই সাজঘরে পাঠান সফরকারীদের তিন টপঅর্ডার ব্যাটসম্যানকে।

সেই ধাক্কা ভারত কাটিয়ে ওঠে অধিনায়ক বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানের ব্যাটে চড়ে। দুজনে ১০১ রানের জুটি গড়েন। যেভাবে ব্যাট করছিলেন কোহলি-রাহানে, টিকে গেলে ম্যাচের ফলটা উল্টো হত নিশ্চিত!

কিন্তু ইংলিশ অধিনায়কের কপালের ঘাম বেশি বাড়ার আগেই আঘাত হানেন মঈন। কোহলিকে ৫৮ রানে বানান অ্যালিস্টার কুকের ক্যাচ। কিছুক্ষণ পর হার্দিক পান্ডিয়া শূন্যরানে স্টোকসের বলে স্লিপে রুটের হাতে ধরা পড়লে পরাজয়ের ক্ষণ গুনতে শুরু করে ভারত।

রাহানে যতক্ষণ উইকেটে ছিলেন, কিছুটা ভরসা ছিল। ব্যক্তিগত ৫৮ রানের মাথায় তাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে পথের কাঁটা দূর করেন মঈনই। তাতে লক্ষ্য থেকে ৬০ রান দূরে থেকে ১৮৪ রানে অলআউট কোহলিরা।

দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটসহ সাউথাম্পটন টেস্ট মোট ৯ উইকেট নিয়েছেন মঈন। প্রথম ইনিংসে ৬৩ রানে ৫টি। উইকেটের ফাটা জায়গায় অনবরত বল ফেলেছেন। পেয়েছেন বড় বড় টার্ন। পেসারদের স্বর্গে তাই ম্যাচসেরার পুরস্কারটা মঈনের হাতে তুলে দিতে দ্বিধা করেননি নির্ধারকরা।

Tags: মঈন আলিলিড স্পোর্টস
Previous Post

সৌদি জোটের হামলাটি ‍‘যুদ্ধাপরাধ’: হিউম্যান রাইটস ওয়াচ

Next Post

ম্যানইউ’র স্বস্তির রাতে জিতেছে আর্সেনালও

Next Post

ম্যানইউ’র স্বস্তির রাতে জিতেছে আর্সেনালও

হুয়েস্কাকে ফুটবল শেখাল মেসি-সুয়ারেজরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT