চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভয়াবহ তুষারধসে ভারতের উত্তরাখণ্ডে ১৫০ জনের মৃত্যুর আশঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:50 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A
উত্তরাখণ্ডে তুষারধসের কারণে নদী ও পাহাড়ের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভয়াবহ তুষারধসের কবলে পড়ে ভারতের উত্তরাখণ্ডে প্রায় ১৫০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে ১০জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে চামোলি জেলার জোশিমঠের তপোবনে নন্দাদেবী হিমবাহে ধস নামে।

হিন্দুস্থান টাইমস সূত্রে এ তথ্য জানা গেছে।

এঘটনায় অলকানন্দা নদীতে ঋষিগঙ্গা বাঁধ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধৌলিগঙ্গার বাঁধে ফাটল দেখা গিয়েছে। ধৌলিগঙ্গা নদীর জলস্তর দ্রুত বাড়ছে। নদী তীরবর্তী গ্রামগুলি প্লাবিত হয়েছে এবং ঋষিগঙ্গা বিদ্যুৎ প্রকল্পের দেড়শো জনেরও বেশি শ্রমিক নিখোঁজ বলে সংবাদসংস্থা সূত্রে জানা যাচ্ছে।

উত্তরাখণ্ডের মুখ্যসচিব ওম প্রকাশ জানিয়েছেন, চামোলি জেলায় ১০০-১৫০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

চার জেলায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ঘটনাস্থলে যান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত।

হিমবাহ ভেঙে তুষারধস নামল উত্তরখণ্ডের চামোলি জেলায়। হতাহতের সংখ্যা কমপক্ষে ১০০-১৫০ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হরিদ্বার পর্যন্ত সমস্ত জেলায় সতর্কতা জারি করা হয়েছে। #Uttarakhand #reni #Dhauliganga, pic.twitter.com/HGZMaQHM5R

— Hindustan Times Bangla (@HT_Bangla) February 7, 2021

উত্তরাখণ্ডের পরিস্থিতি বিষয়ে নিয়মিত খোঁজ নিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গোটা দেশ উত্তরাখণ্ডের পাশে রয়েছে বলে টুইট করেছেন মোদি।

উত্তরাখণ্ডের উদ্দেশে উদ্ধারকাজের জন্য রওনা দিয়েছে ভারতীয় সেনা বাহিনীর সদস্য ও তাদের হেলিকপ্টার। গঙ্গা তীরবর্তী জেলাগুলিতে হাই অ্যালার্ট জারি করেছে উত্তরপ্রদেশ সরকার।

এ ঘটনায় ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, ‘এটা মর্মান্তিক ঘটনা। এটা প্রাকৃতিক বিপর্যয়। উত্তরাখণ্ড সরকারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী’। উত্তরাখণ্ডের ঘটনায় টুইটারে দুঃখপ্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Previous Post

ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবন মান উন্নয়নে কাজ করবে ‘জেসিআই বাংলাদেশ’

Next Post

ভারত সফর শেষে দেশে ফিরলেন বিমান বাহিনী প্রধান

Next Post
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ভারতের সফর শেষে দেশে ফিরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত সফর শেষে দেশে ফিরলেন বিমান বাহিনী প্রধান

বাংলাদেশি ক্রিকেটার মাঠে জয় উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তরুণদের ‘অনুপ্রেরণা’ হয়ে থাকতে চান মেয়ার্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT