চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণদের ‘অনুপ্রেরণা’ হয়ে থাকতে চান মেয়ার্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:53 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার মাঠে জয় উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হেলমেট পরা অবস্থায় চেহারায় ক্রিস গেইলের সঙ্গে অনেকটা মিল, হাঁটা-চলাতেও তাই, আবার বাঁহাতিও। চট্টগ্রাম টেস্টের শুরুতে অবশ্য অভিষিক্ত কাইল মেয়ার্সকে কিছুতেই গেইলের সঙ্গে তুলনা করা যেত না, যদি শেষঅবধি অতিমানবীয় ইনিংসটা খেলে না বসতেন বার্বাডোজের ২৮ বছরের তরুণ! অভিষেকে এমন কীর্তি গড়েছেন মেয়ার্স, যা ১৪৪ বছরের টেস্ট ইতিহাসে প্রথম, এশিয়াতেও। সারাজীবন এমন কিছু করার স্বপ্ন নিয়েই ক্রিকেটে মন-প্রাণ ঢেলে দিতে চায় উঠতি তরুণরা।

বাংলাদেশের দেয়া ৩৯৫ রানের লক্ষ্য নিয়ে ক্যারিবীয়রা যে ছেলেখেলা করতে পেরেছে, সেটা মেয়ার্সের অপরাজিত ২১০ রানের মহাকাব্যিক ইনিংসে ভর করেই। অভিষেকে আগে পাঁচজনের ডাবলের অনন্য কীর্তি থাকলেও সবার চেয়ে আলাদা হয়ে ছয় নম্বর জন, তিনি মেয়ার্স। কারণ আগের ছয়জনের মধ্যে একমাত্র ব্যাটসম্যান তিনিই, কেবল যার কৃতিত্ব চতুর্থ ইনিংসে দ্বিশতকের।

মেয়ার্সের ডাবল ভেঙেছে এশিয়ান রেকর্ডও। ৩৯৫ রান তাড়া করে ম্যাচ জেতার কীর্তি এখন এশিয়ান মাটিতে সর্বোচ্চ রানতাড়ার রেকর্ড। নিজের ডাবল তো দূরের কথা, এভাবে জিতবে দল- অভিষেকের আগে ভাবতে পেরেছিলেন মেয়ার্স?

মেয়ার্স বলছেন, নিজের প্রতি ইতিবাচক আত্মবিশ্বাসই ছিল তার। বিশ্বাস ছিল দলের প্রতিও, ‘আমরা কখনোই হাল ছাড়িনি। ড্রেসিংরুমে আমরা বলেছি, লড়াই চালিয়ে যেতে হবে। অধিনায়ক আর কোচ বোলারদের বলেছেন, এই উইকেটেই তোমাদের লড়তে হবে। টেস্ট ক্রিকেট খেলে দারুণ এক অনুভূতি হচ্ছে।’

নিজের কীর্তি দিয়ে কেবল রেকর্ড খাতাতেই নয়, মেয়ার্স বেঁচে থাকতে চান অনুপ্রেরণা হয়েও, ‘অভিষেকেই ডাবল সেঞ্চুরি হাঁকানো এক ব্যাটসম্যান তরুণদের অনুপ্রেরণা হয়ে থাকতে পারে যে, ক্রিকেটের সর্বোচ্চ স্তরে খেলতে হলে কঠোর পরিশ্রম করতেই হবে।’

Tags: চট্টগ্রাম টেস্টলিড স্পোর্টস
Previous Post

ভারত সফর শেষে দেশে ফিরলেন বিমান বাহিনী প্রধান

Next Post

সশস্ত্র বাহিনীতে করোনার ভ্যাকসিন কার্যক্রম শুরু

Next Post
সশস্ত্র বাহিনীতে করোনার ভ্যাকসিন কার্যক্রম শুরু, সেনা সদস্যরা টিকা গ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সশস্ত্র বাহিনীতে করোনার ভ্যাকসিন কার্যক্রম শুরু

শিল্পমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন, পেছনে ফুলের সাজানো ব্যাকড্রপ।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পোন্নত দেশ গড়তে দক্ষ মানব-সম্পদ তৈরির বিকল্প নেই : শিল্পমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT