চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুভুজেলা মুক্ত পরিবেশে স্বচ্ছন্দে নববর্ষ উদযাপনে নগরবাসী

সাখাওয়াত আল আমিন by সাখাওয়াত আল আমিন
1:41 অপরাহ্ন 14, এপ্রিল 2018
in বাংলাদেশ
A A

বৈশাখ উদযাপনের বিষফোঁড়া হয়ে ওঠা ভুভুজেলার বিকট শব্দ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রমনা এলাকার মোড়ে মোড়ে মোতায়েন পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী। রাস্তাগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণ করায় রাজপথ ধরেই হাঁটা যাচ্ছে। এমন নির্ঝঞ্ঝাট পরিবেশে বৈশাখের অনুষ্ঠানগুলো উপভোগ করছেন নগরবাসী।

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের সবচেয়ে বড় আয়োজন মঙ্গল শোভাযাত্রা ছাড়াও লোকজ ঐতিহ্যকে ধারণ করে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানমালা।

সকাল নয়টার পরপরই চারুকলা অনুষদের মূল ফটকের সামনে থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। সব শ্রেণি-পেশার হাজার হাজার মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড় ঘুর টিএসসি হয়ে আবার একই স্থানে এসে শেষ হয়।

ঢাকা বিশ্বিদ্যালয়ের বটতলায় সংগীত বিভাগের আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠান। খেলাঘরের আয়োজনে আমতলায় চলে বৈশাখের অনুষ্ঠানমালা। ডাকসুর মূল ফটক এবং পূর্ব পাশে অনুষ্ঠান আয়োজন করে টিএসসি ভিত্তিক দুটি সাংস্কৃতিক সংগঠন।

মল চত্ত্বরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আয়োজন করেছে বৈশাখী কনসার্ট। দুপুর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলা এ কনসার্টে মঞ্চ মাতাবেন জেমস, কণাসহ বেশ কিছু জনপ্রিয় ব্যান্ড।

বিশ্ববিদ্যালয় ছাড়াও শিশুপার্কের সামনে ঋষিজ শিল্পীগোষ্ঠী আয়োজন করেছে লোকজ সংগীতানুষ্ঠান। এতে সহযোগিতা করছে চ্যানেল আই।

অনেকটা মুক্ত পরিবেশে এবং নিরাপত্তা বেষ্টনীর মধ্যে মনের আনন্দেই নববর্ষ পালন করা যাচ্ছে বলে জানান নগরবাসী।

রমনা পার্কে কথা হয় এমদাদুল হক নামে একজনের সঙ্গে। তাদের যৌথ পরিবারের আট সদস্যের সবাই এসেছেন বৈশাখের অনুষ্ঠানমালা উপভোগ করতে।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন: ‘এ বছর এই এলাকার পরিবেশ আমাদের কাছে খুবই ভালো লেগেছে। ভুভুজেলার বিকট শব্দ নেই, হকার বা ভিক্ষুকের যন্ত্রণা নেই, নিরাপত্তা ও ব্যবস্থাপনাও দেখলাম খুব ভালো। পরিবার নিয়ে মনের আনন্দেই কাটছে বৈশাখ।’

বাংলামোটর থেকে স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে এসেছেন নাজমুল। তার কথায় ফুটে ওঠে স্বস্তি। বলেন, ‘প্রতিবছরই বৈশাখ উঠলে নানা কথা ছড়ায় নিরাপত্তা নিয়ে। তাই মনে এক ধরনের ভয় থাকে। কিন্তু এ বছর বৈশাখের আয়োজন দেখে আমি সন্তুষ্ট।’

প্রভাতে ছায়ানটের অনুষ্ঠান দিয়ে রমনা বটমূলে শুরু হওয়া অনুষ্ঠান বিকেল পাঁচটার মধ্যে শেষ করার নির্দেশনা রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে।

Tags: পহেলা বৈশাখবৈশাখভুভুজেলালিড নিউজ
Previous Post

নববর্ষের আয়োজনে বিএনপি বাধা দিতে চেয়েছিল: প্রধানমন্ত্রী

Next Post

‘ভিড় ঠেলে মেলায় যাওয়াটা একদমই পছন্দ করতাম না’

Next Post

‘ভিড় ঠেলে মেলায় যাওয়াটা একদমই পছন্দ করতাম না’

বাংলা নববর্ষ-বাংলা একাডেমি-মেলা

নববর্ষে উৎসবের নগরী ঢাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT