চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নববর্ষে উৎসবের নগরী ঢাকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:49 অপরাহ্ন 14, এপ্রিল 2018
in বাংলাদেশ
A A
বাংলা নববর্ষ-বাংলা একাডেমি-মেলা

বাংলা নববর্ষ উপলক্ষে উৎসবের নগরীর রূপ নিয়েছে রাজধানী ঢাকা। শহরের বিভিন্ন স্থানে চলছে বৈশাখী মেলা। রয়েছে আরও নানা আয়োজন।

রাজধানীর বাংলা একাডেমি চত্বরে শুরু হয়েছে ১০ দিনের বৈশাখী মেলা। পুতুলনাচসহ দেশীয় নানা ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে সেখানে। আগামী ২৩ এপ্রিল পর্যন্ত মেলা চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত। নববর্ষে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন সব বয়সীরা।

ভানুমতির বিয়ে, নৌকা বাইচ, সীতাহরণ, সাপের খেলা ও বয়াতি পুতুলের বিচ্ছেদ গান কি নেই? ‘হৃদয় ঝুমুর ঝুমুর পুতুল নাচ’ নামের প্রতিষ্ঠানটি মেলায় পরিবেশন করছে ঐতিহ্যবাহী পুতুল নাচের নানা আঙ্গিক।

নাগরদোলায় চেপে আকাশ ছোঁয়ার আনন্দ উপভোগ করার মজাই যেন অন্যরকম। গ্রামীণ আবহের এই মেলা সবচেয়ে বেশী উপভোগ করছে শিশুরা। শিশুদের পাশাপাশি বড়রাও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই বৈশাখী মেলায় ঘুরছেন, নানা পণ্য কিনছেন।

উৎসবমুখর পরিবেশে নতুন বছরকে বরণ করেছে বাংলা একাডেমি ও বাংলাদেশ শিশু একাডেমি। সকাল থেকেই শিশুদের পদচারণায় মুখর ছিল শিশুপার্ক।

নানান আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করেছে বারিধারা সোসাইটি। সকাল থেকেই সেখানে নানান সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ঐতিহ্যবাহী খাবারের আয়োজন ছিল চোখে পড়ার মতো।

অন্যদিকে নিকেতন সোসাইটির উদ্যোগে গুলশান শহীদ ডাক্তার ফজলে রাব্বি পার্কে সর্বস্থরের মানুষদের নিয়ে আয়োজিত হয় বৈশাখী অনুষ্ঠানের। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এ অনুষ্ঠানে বরণ করে নেয়া হয় নতুন বছরকে।

এছাড়াও কৃষিবিদ ইনস্টিটিউট ও রবীন্দ্র সবোবরে আয়োজন করা হয় বৈশাখী মেলা।

Tags: বাংলা নববর্ষ
Previous Post

‘ভিড় ঠেলে মেলায় যাওয়াটা একদমই পছন্দ করতাম না’

Next Post

রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে

Next Post

রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে

বাংলাদেশ ক্রিকেটার সংবাদ সম্মেলনে মুখোমুখি হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রাজনীতিতে আসা নিয়ে এখনো কিছু ভাবিনি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT