চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিয়েতনামি ভাষায় বঙ্গবন্ধুর ভাষণের বইয়ের মোড়ক উন্মোচন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:17 অপরাহ্ন 17, মার্চ 2021
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
বঙ্গবন্ধুর ভাষণের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও মুজিব বর্ষ উদযাপন এবং এই সম্মানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ভিয়েতনামি ভাষায় অনুবাদ সম্বলিত পুস্তিকার মোড়ক উন্মোচন করা হয়েছে ভিয়েতনামে।

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস বাংলাদেশ দূতাবাস, হ্যানয়, ভিয়েতনামে যথাযোগ্য মর্যাদায় পালন করেন।

অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং  পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ, দোয়া ও মোনাজাত এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ভিয়েতনামের জাতীয় সংসদের সংসদ সদস্য ও পররাষ্ট্র বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য মান্যবর মিজ লি থু হা উপস্থিত ছিলেন।

এছাড়াও আমন্ত্রিত গন্যমান্য অতিথিদের মধ্যে ভিয়েতনাম পররাষ্ট্র মন্ত্রণালয়েরর উচ্চ-পদস্থ কর্মকর্তা, ভারতের রাষ্ট্রদূত, শ্রীলংকার রাষ্ট্রদূত, ডিপ্লোমেটিক কোরের সদস্যবৃন্দ, ভিয়েতনাম টিভি চ্যানেলের প্রতিনিধি ও অন্যান্য মিডিয়া, ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ, প্রবাসী বাংলাদেশী এবং দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী তাদের পরিবারবর্গসহ উপস্থিত ছিলেন।

দিবসটি উদযাপনের অংশ হিসাবে বিশেষ অতিথি ভিয়েতনাম জাতীয় সংসদের সম্মানিত সদস্য মিজ লি থু হা এবং রাষ্ট্রদূত মিজ সামিনা নাজ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ-ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’-এর ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’র ভিয়েতনামি ভাষায় অনুবাদ সম্বলিত একটি পুস্তিকার মোড়ক উন্মোচন করেন।

আলোচনাপর্বে রাষ্ট্রদূত মিজ সামিনা নাজ আগত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য প্রদান করেন । বক্তব্যের শুরুতে তিনি বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর বিশেষ করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বের কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন।

Previous Post

আশুলিয়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

Next Post

টুঙ্গিপাড়ার খোকা থেকে বাংলাদেশের জাতির পিতা

Next Post
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টুঙ্গিপাড়ার খোকা থেকে বাংলাদেশের জাতির পিতা

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করতে পারা সৌভাগ্যের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT