চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশুলিয়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:15 অপরাহ্ন 17, মার্চ 2021
in - সেমি লিড, জনপদ, ঢাকা
A A
আশুলিয়ায় ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় আহত বাসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাভারের আশুলিয়ায় পিকআপ, ট্রাক ও মিনিবাসের ত্রিমুখী সংঘর্ষে দীলিপ দাশ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার সকাল ৯টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার মরাগাঙ্গ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দীলিপ দাশ টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ভাদরা এলাকার বাসিন্দা। এ ঘটনায় রাসেল, আমান উল্লাহ, সোহাগ, রবিউল ও সিরাজুলকে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ঢাকাগামী মুরগিবাহী পিকআপভ্যান সবজিবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় বাসের যাত্রী দীলিপসহ ১৫ জন আহত হন। ৬ জনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিলে চিকিৎসক দীলিপকে মৃত ঘোষণা করেন।

এনাম হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সাবিনা বেগম জানান, সকালে সড়ক দুর্ঘটনায় আহত ৬ জনকে এনাম মেডিকেলে আনা হয়। পরে দীলিপ নামে একজন মারা যান। তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

আশুলিয়া থানার এসআই জসিম বলেন, খবর পেয়ে আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে পাঠানো হয়। একই সঙ্গে তিনটি পরিবহনই জব্দ করা হয়েছে।

Tags: সাভারের আশুলিয়া
Previous Post

‘বঙ্গবন্ধু বাঙালি এবং জাতীয় জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে’

Next Post

ভিয়েতনামি ভাষায় বঙ্গবন্ধুর ভাষণের বইয়ের মোড়ক উন্মোচন

Next Post
বঙ্গবন্ধুর ভাষণের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিয়েতনামি ভাষায় বঙ্গবন্ধুর ভাষণের বইয়ের মোড়ক উন্মোচন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টুঙ্গিপাড়ার খোকা থেকে বাংলাদেশের জাতির পিতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT