চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাড়াটিয়ার মামলায় হেনস্থার শিকার রণবীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:57 অপরাহ্ন 21, জুলাই 2018
in বিনোদন
A A

বেশ কয়েক সপ্তাহ ধরেই খবরের শিরোনামে বেশ আলোচিত রণবীর কাপুর। হোক তার কারণ ‘সঞ্জু’ কিংবা আলিয়া ভাট। গত ২৯ জুন মুক্তি পায় সঞ্জয় দত্তের বহুল আলোচিত বায়োপিক ‘সঞ্জু’। এতে নাম ভূমিকায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন রণবীর কাপুর। কিন্তু এত প্রসংশার মাঝেও হঠাৎই হেনস্থার শিকার হতে হলো রণবীরকে!

জানা গেছে, রণবীর কাপুরের এক ভাড়াটিয়া হঠাৎই তার বিরুদ্ধে ৫০ লাখ টাকার মানহানি মামলা করে দিয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, শীতল সূর্যবংশী নামের এক নারী ২৪ মাসের জন্য ভাড়া নিয়েছিলেন অভিনেতার একটি অ্যাপার্টমেন্ট। ওই অ্যাপার্টমেন্টটি রয়েছে পুণের কল্যাণী নগরের ট্রাম্প টাওয়ারে। ২০১৬ সালের অক্টোবর মাসে ভাড়া নিয়েছিলেন শীতল।

এগ্রিমেন্ট অনুযায়ি প্রথম ১২ মাসের জন্য মাসিক ৪ লাখ টাকা ভাড়া দেওয়ার কথা ছিল। এবং পরের ১২ মাসের মাসিক ভাড়া হওয়ার কথা ছিল ৪ লাখ ২০ হাজার টাকা। সংবাদমাধ্যমকে শীতল জানিয়েছেন যে, তিনি ২৪ লাখ টাকা ‘ডিপোজিট’ও দিয়েছেন রণবীরকে।

এত কিছুর পরেও নাকি মাত্র ১১ মাসের মধ্যেই শীতলকে বাধ্য করা হয় বাড়ি ছাড়তে। ফলে, ২০১৭ সালের আগস্ট মাসেই ফ্ল্যাট ছেড়ে দেন শীতল সূর্যবংশী।

এর পরে চলতি বছরের জানুয়ারি মাসে রণবীর কাপুরকে একটি নোটিশ পাঠান শীতল। যার কোনও উত্তর দেননি অভিনেতা, দাবি শীতলের। হঠাৎ করে বাড়ি ছেড়ে দেওয়ার ফলে তাঁর পরিবারকে যে অসুবিধার মধ্যে পড়তে হয়, তার জন্যই ৫০ দশমিক ৪০ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়েছেন শীতল। ক্ষতিপূরণের সুদের অঙ্ক ১ দশমিক ০৪ লাখ টাকা।

প্রসঙ্গত, রণবীর কাপুর এক বিবৃতিতে জানিয়েছেন যে, তিন মাস কোনও ভাড়াই দেননি শীতল সূর্যবংশ। সত্যি-মিথ্যে, সবই জানা যাবে মামলার শুনানির দিন, ২৮ অাগস্ট।

বর্তমানে রণবীর আলিয়া ভাটের সাথে  ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিংয়ের জন্য বুলগেরিয়াতে আছেন।

Tags: আলিয়া ভাটবলিউডভাড়াটিয়ারণবীর কাপুরসঞ্জু
Previous Post

‘ঋতুপর্ণা উপস্থিত থাকবেন, কিন্তু আমার ছবির নায়িকা পূর্ণিমা’

Next Post

২০১৯ সালে আসছে ভাঁজ করা স্মার্টফোন

Next Post

২০১৯ সালে আসছে ভাঁজ করা স্মার্টফোন

ফেসবুক-ক্রিমসন হেক্সাগন-ব্যবহারকারীর তথ্য চুরি-ব্যবহার

তথ্য বিনিময়: আরেক প্রতিষ্ঠানের ওপর তদন্ত চালাচ্ছে ফেসবুক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT