চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তথ্য বিনিময়: আরেক প্রতিষ্ঠানের ওপর তদন্ত চালাচ্ছে ফেসবুক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:08 অপরাহ্ন 21, জুলাই 2018
in তথ্যপ্রযুক্তি
A A
ফেসবুক-ক্রিমসন হেক্সাগন-ব্যবহারকারীর তথ্য চুরি-ব্যবহার

জনপ্রিয়, তবে ইতোমধ্যে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বিক্রির দায়ে অভিযুক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবার যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ডেটা অ্যানালিটিকস ফার্মের সঙ্গে ব্যবসা স্থগিত করেছে।

‘ক্রিমসন হেক্সাগন’ নামের প্রতিষ্ঠানটি বিনা অনুমতিতে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ ও বিনিময় করছে, এমন আশঙ্কা থেকে ব্যবসা স্থগিত থাকা অবস্থায় এর ওপর তদন্ত শুরু করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

বোস্টনে সদর দপ্তর ক্রিমসন হেক্সাগন অ্যানালিটিকম ফার্মের। প্রতিষ্ঠানটির দাবি, এরা বিভিন্ন ক্লায়েন্টকে সম্ভাব্য ভোক্তাদের ‘ভেতরের তথ্য’ সরবরাহ করতে সক্ষম। বিশ্বজুড়ে নানা দেশের সরকারি সংস্থার সঙ্গেও চুক্তি রয়েছে বলে বক্তব্য তাদের।

এমনই কিছু চুক্তি খতিয়ে দেখছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। অনুসন্ধান করে দেখা হচ্ছে এর কোনোটি যোগাযোগ মাধ্যমটির নজরদারি বিষয়ক নীতিমালা লঙ্ঘন করে কিনা।

এখন পর্যন্ত অবশ্য বেআইনিভাবে বা নিয়মের বাইরে গিয়ে কোনো তথ্য সংগ্রহের প্রমাণ মেলেনি বলে জানিয়েছে ফেসবুক। তারপরও তদন্ত প্রক্রিয়া পুরোপুরি শেষ হওয়া পর্যন্ত ব্যবসা ও তথ্য বিনিময় স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা।ফেসবুক-ক্রিমসন হেক্সাগন-ব্যবহারকারীর তথ্য চুরি-ব্যবহার

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে, ক্রিমসন হেক্সাগন ফেসবুক ব্যবহারকারীদের পাবলিক করে রাখা তথ্য সংগ্রহ করে বিশ্লেষণের কাজ করে গ্রাহকদের হয়ে। এই গ্রাহকদের মধ্যে ক্রেমলিনের সঙ্গে সম্পৃক্ত একটি রুশ অলাভজনক সংস্থা ও বেশ কিছু মার্কিন সরকারি সংস্থাও রয়েছে।

গত বছরের মার্চে প্রথম নাগরিক স্বাধীনতা বিষয়ক কিছু অধিকার সংগঠনের চাপে ফেসবুক সরকারি নজরদারির উদ্দেশ্যে ব্যবহারকারীদের তথ্য ব্যবহারে বাধা দেয়। সংগঠনগুলোর দাবি ছিল, এসব তথ্য বিশ্লেষণ করে সরকার ভিন্নমত পোষণকারী ও প্রতিবাদকারীদের চিহ্নিত করতে পারে।

একই কারণ দেখিয়ে নতুন তদন্তটি শুরু করেছে জনপ্রিয় এই সামাজিক মাধ্যম। শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে ফেসবুকের এক মুখপাত্র বলেন, ‘আমরা ফেসবুক বা ইনস্টাগ্রামের তথ্য ব্যবহার করতে পারে এমন সার্ভেইল্যান্স টুল তৈরি করতে দেই না ডেভেলপারদের।’

‘এসব অভিযোগ আমরা খুবই গুরুত্বের সাথে নেই। এবং তদন্ত চলাকালে এসব অ্যাপের কার্যক্রম আমরা বন্ধ রাখব।’ফেসবুক-ক্রিমসন হেক্সাগন-ব্যবহারকারীর তথ্য চুরি-ব্যবহার

ক্রিমসন হেক্সাগনের নিজস্ব ওয়েবসাইটে বলা হয়েছে, এই অ্যানালিটিকস ফার্ম এক ধরনের ডেটা সেট নিয়ে কাজ করে। এই ডেটা সেটে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ট্রিলিয়নেরও বেশি পোস্ট সংরক্ষিত রয়েছে।

প্রতিদিন অনলাইনে পোস্ট হওয়া ১৬০ মিলিয়ন বা ১৬ কোটিরও বেশি ছবি এরা বিশ্লেষণ করতে সক্ষম বলেও ওয়েবসাইটে গর্ব করেছে।

সরকারি সংস্থা ছাড়াও আদিদাস, স্যামসাং ও বিবিসিসহ অসংখ্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে ক্রিমসন হেক্সাগন চুক্তিবদ্ধ।

Tags: ফেসবুক ব্যবহারকারীর তথ্য
Previous Post

২০১৯ সালে আসছে ভাঁজ করা স্মার্টফোন

Next Post

প্রধানমন্ত্রীর গণসংবর্ধনায় নান্দনিক সাজে সোহরাওয়ার্দী উদ্যান

Next Post
গণসংবর্ধনা

প্রধানমন্ত্রীর গণসংবর্ধনায় নান্দনিক সাজে সোহরাওয়ার্দী উদ্যান

মাদকবিরোধী অভিযান: ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT