চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভার্চুয়াল মাধ্যমে সর্বোচ্চ আদালতে ৪ হাজার ৭৩ মামলা নিষ্পত্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:12 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2020
in - সেমি লিড, আদালত
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস মহামারির প্রেক্ষাপটে ভার্চুয়াল মাধ্যমে বিচারিক কার্যক্রম পরিচালনা করে দেশের সর্বোচ্চ আদালত (সুপ্রিম কোর্টের আপিল বিভাগ) ৪ হাজার ৭৩টি মামলা নিষ্পত্তি করেছেন।

শনিবার সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমানের দেওয়া এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: ‘সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এবং আইনজীবীদের আন্তরিক প্রচেষ্টায় করোনা মহামারির মধ্যেই ভার্চুয়াল মাধ্যমে বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করেছেন। যেখানে গত ১৩ জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ভার্চুয়াল আপিল বেঞ্চ ৪ হাজার ৭৩টি মামলা নিষ্পত্তি করেন।’

সুপ্রিম কোর্টের মুখপাত্রের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে: ‘গত ৩১ ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ২৩ হাজার ৬১৭টি। কিন্তু পরবর্তীতে নিষ্পত্তিকৃত মামলার সংখ্যাসহ নির্ভুল এবং কার্যকর গণনায় পরিলক্ষিত হয় যে, গত ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ১৫ হাজার ৪৬০টি।’

ডিজিটাল বিচার ব্যবস্থা ও ভার্চুয়াল আদালতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়ার পর গত ২৯ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত আদালতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এতে বন্ধ হয়ে যায় নিয়মিত আদালতের কার্যক্রম। তবে সাংবিধানিক বাধ্যবাধকতায় সাধারণ ছুটির সময়ে দেশের প্রত্যেকটি জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং মেট্রোপলিটন এলাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জরুরি মামলা শুনানির জন্য এক বা একাধিক ম্যাজিস্ট্রেট কাজ করেন। আর প্রায় তিন মাসের টানা সাধারণ ছুটির মাঝে গত ১১ মে থেকে দেশে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হয়।

প্রথমে দেশের অধস্তন আদালত, এরপর হাইকোর্ট এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত ও আপিল বিভাগের বিচারিক কার্যক্রম চলে ভার্চুয়াল মাধ্যমে। সর্বশেষ গত ৫ আগস্ট থেকে মাস্ক পরাকে বাধ্যাতামূলক করে স্বাস্থ্যবিধি মানা সাপেক্ষে দেশের সকল অধস্তন আদালত সমুহে শারীরিক উপস্থিতির স্বাভাবিক বিচারিক কার্যক্রম শুরু হয়। এরপর গত ১২ আগস্ট থেকে হাইকোর্টের ১৮টি বেঞ্চে শুরু হয় শারীরিক উপস্থিতির স্বাভাবিক বিচারিক কার্যক্রম। সেই সাথে চলে ৩৫ টি ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ। আর গত ১৩ জুলাই থেকে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চ এবং গত ৬ সেপ্টেম্বর থেকে আরো একটি ভার্চুয়াল আপিল বেঞ্চ বিচারিক কার্যক্রম পরিচালনা করছেন।

Tags: আপিল বিভাগভার্চুয়াল আদালতসুপ্রিমকোর্টহাইকোর্ট
Previous Post

অ্যামাজন প্রাইমে বান্নাহর দুই শর্টফিল্ম

Next Post

বিয়ের প্রলোভনে ডেকে এনে তরুণীকে গণধর্ষণ, আটক ৪

Next Post
আটক ৪ যুবক, বিয়ের প্রলোভনে তরুণী গণধর্ষণের অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের প্রলোভনে ডেকে এনে তরুণীকে গণধর্ষণ, আটক ৪

ক্রিকেটাররা টিম বাসে উঠছেন, সবাই মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

টিম হোটেল ছাড়ছেন ক্রিকেটাররা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT