চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের প্রলোভনে ডেকে এনে তরুণীকে গণধর্ষণ, আটক ৪

ফারুক হোসেন by ফারুক হোসেন
5:25 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2020
in - সেমি লিড, গাইবান্ধা, জনপদ
A A
আটক ৪ যুবক, বিয়ের প্রলোভনে তরুণী গণধর্ষণের অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে প্রেমিক ও তার বন্ধুরা মিলে এক যুবতীকে দুই দিন আটকে রেখে গণধর্ষণ করেছে।

গোবিন্দগঞ্জ উপজেলার পৌরসভার শিববাড়ী এলাকার এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়: ওই যুবতীর সাথে পৌর এলাকার চাষক পাড়া মহল্লার আনোয়ারুলের ছেলে শাহাদতের সাথে দীর্ঘ দিন ধরে মোবাইলে প্রেমের সম্পর্ক চলছিল। একপর্যায়ে বিয়ের কথা বলে গত বুধবার ফরিদপুর জেলার চক হরিরামপুর গ্রামের ২০ বছর বয়সী ওই যুবতীকে নিজ এলাকায় ডেকে আনে। এরপর তাকে গোবিন্দগঞ্জ পৌরসভার শিববাড়ীর একটি বাড়িতে আটকে রেখে শাহাদত তার বন্ধুদের নিয়ে মেয়েটির ওপর নির্যাতন চালায়। সেখানে দুই দিন ধরে নির্যাতনের শিকার হয়ে মেয়েটি কৌশলে গত শুক্রবার সন্ধ্যায় পালিয়ে থানায় এসে অভিযোগ করলে পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলো: শাহাদত হোসেন (২০) ও তার ৩ বন্ধু ফুলবাড়ী নাচাই কোচাই গ্রামের আব্দুর রহমান সরকারের ছেলে জহুরুল সরকার (২৬), পৌরসভার বোয়ালিয়া (নয়াপাড়া) গ্রামের আ. হামিদের ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৫), থানাপাড়া (কসাইপাড়া) গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে জাহিদ হাসান (২৭)।

একই অভিযোগে পলাতক রয়েছে চাষকপাড়া গ্রামের পচু মিয়ার ছেলে আনারুল (৩২), কুড়িপাড়া (শিববাড়ি) গ্রামের সুনিলের ছেলে নবানু (৩২) সহ অজ্ঞাত কয়েকজন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মেহেদী হাসান আটকের ঘটনা নিশ্চিত করে জানান: তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। অন্য আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Tags: গণধর্ষণতরুণীধর্ষণের শিকারপ্রেমিকবিয়ের প্রলোভন
Previous Post

ভার্চুয়াল মাধ্যমে সর্বোচ্চ আদালতে ৪ হাজার ৭৩ মামলা নিষ্পত্তি

Next Post

টিম হোটেল ছাড়ছেন ক্রিকেটাররা

Next Post
ক্রিকেটাররা টিম বাসে উঠছেন, সবাই মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

টিম হোটেল ছাড়ছেন ক্রিকেটাররা

শুভের স্টাইলিশ ছবি, বাংলাদেশি অভিনেতা ও মডেল. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাবছর 'সিক্স প্যাক' বয়ে বেড়াতে চাই না: শুভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT