চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ‘ভিআইপি গাড়ি’তে লালবাতি নিষিদ্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:06 অপরাহ্ন 20, এপ্রিল 2017
in আন্তর্জাতিক
A A

যানজট বা সিগনালকে পাশ কাটিয়ে দ্রুত চলাচলের জন্য ব্যবহৃত মন্ত্রী এবং সিনিয়র সরকারি কর্মকর্তাদের গাড়ির ওপর ব্যবহৃত লাল বিকন বাতি আগামী ১ মে থেকে নিষিদ্ধ করছে ভারত। বুধবার মন্ত্রিসভার বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমন ঘোষণা দেন।

নরেন্দ্র মোদি বলেন, অ্যাম্বুলেন্স, দমকল বাহিনী, পুলিশের মতো জরুরি পরিসেবা ব্যবস্থা ছাড়া অন্য কোনো ভিআইপি ১ মে থেকে গাড়িতে লালবাতি ব্যবহার করতে পারবেন না। এমনকি রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী-আমলা, বিচারপতি কেউ না।

তার মতে, ‘সব ভারতীয়ই বিশেষ, সব ভারতীয়ই ভিআইপি। এই সংস্কৃতি আগেই তুলে দেয়া উচিত ছিল।’

এছাড়া দেশটির অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন, ১ মে থেকে কোনো গাড়ির ওপরই লাল বাতি থাকবে না এবং এর কোনো ব্যতিক্রমও গ্রহণযোগ্য হবে না।

এ সিদ্ধান্তের ব্যাপারে ভারতের সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন গডকরি বলেন, ভিআইপি সংস্কৃতি নিয়ে আমজনতার মনে ব্যাপক ক্ষোভ রয়েছে। তাই ব্যবস্থাটা তুলে দেয়া হয়েছে। এজন্য কেন্দ্রীয় মোটরযান আইন থেকে সংশ্লিষ্ট ধারাগুলো তুলে দেয়া হয়েছে বলেও জানান তিনি।

বিবিসি জানিয়েছে, নতুন এই আইনের অধীনে শুধু অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড এবং পুলিশের গাড়ির মতো জরুরি পরিস্থিতিতে সেবা দানকারী যানে লালের বদলে নীল বাতি ব্যবহার করা যাবে।

এই আদেশের পর থেকে রাজ্য সরকারগুলোর হাতেও লাল-নীল বাতি ব্যবহার সংক্রান্ত নির্দেশিকা জারির কোনো অধিকার থাকছে না বলে জানিয়েছে এনডিটিভি।

প্রধানমন্ত্রীর ঘোষণার কয়েক ঘণ্টা পর বিকেল থেকেই তাড়াহুড়ো করে দিল্লির মন্ত্রীরা সাংবাদিক ডেকে তাদের সামনে গাড়ি থেকে লালবাতি খুলতে শুরু করেন। উদ্দেশ্য: তাদের কাজটি গণমাধ্যমের সাহায্যে প্রধানমন্ত্রীর চোখে পড়ুক।

তবে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রাজ্য সরকারগুলোর মন্ত্রী আমলাদের মধ্যে এ ব্যাপারে এখনো অতটা তড়িঘড়ি দেখা যায়নি।

Tags: ভারত
Previous Post

নাসিরকে নিয়েই ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ

Next Post

মা হচ্ছেন সেরেনা উইলিয়ামস

Next Post

মা হচ্ছেন সেরেনা উইলিয়ামস

জয়া আহসান

আবারও কলকাতার ছবিতে জয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT