চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাসিরকে নিয়েই ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:29 পূর্বাহ্ন 20, এপ্রিল 2017
in স্পোর্টস
A A

আগামী জুনে হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও তার আগে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন দীর্ঘদিন উপেক্ষিত থাকা অলরাউন্ডার নাসির হোসেন। তবে তাকে কেবল ত্রিদেশীয় সিরিজের দলেই রাখা হয়েছে। আর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অপেক্ষমান চারজনের তালিকায় আছেন নাসির।

বৃহস্পতিবার মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক করে ত্রিদেশীয় সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ১৫ সদস্যের। অপেক্ষমান তালিকায় থাকা চারজন হলেন- নাসির হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন ও শুভাশিষ রায়।

নাসির জাতীয় দলের জার্সিতে সর্বশেষ খেলেছেন ওয়ানডেতেই। ২০১৬ এর অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে, চট্টগ্রামে। পরে আর টাইগারদের হয়ে নামা হয়নি। দুর্দান্ত ফর্মেই আছেন এই অলরাউন্ডার। ঘরোয়া লিগে গত বিসিএলে ডাবল সেঞ্চুরি করেছেন। ব্যাটে-বলে জ্বলছিলেন চলতি ঢাকা প্রমিয়ার লিগেও। প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক। চট্টগ্রামে হয়ে যাওয়া ইমার্জিং কাপেও শতক এসেছিল তার ব্যাটে।

রুবেলের অবস্থা এতটা সঙ্গিন নয়। ২৭ বর্ষী এই ডানহাতি পেসার গত নিউজিল্যান্ড সফরে টেস্ট ও টি-টুয়েন্টি খেলেছেন। তবে ওয়ানডেতে নেমেছিলেন গত বছরের সেপ্টেম্বরে, আফগানিস্তানের বিপক্ষে। শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দলের সঙ্গেও ছিলেন। তবে ম্যাচ খেলার সুযোগ হয়নি একটিও। টি-টুয়েন্টি সিরিজের আগে দেশেই ফিরে আসতে হয়েছে তাকে। গত বৃহস্পতিবার প্রিমিয়ার লিগে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে ৬ উইকেট নিয়ে দলে থাকার দাবিটা জানিয়ে রেখেছিলেন রুবেল।

শ্রীলঙ্কা সফরেই প্রথম ডাক পাওয়া স্পিনার সাঞ্জামুল ম্যাচ খেলার সুযোগ না পেলেও দলে জায়গা ধরে রেখেছেন। আর ওই সফরেই টু-টুয়েন্টিতে অভিষিক্ত পেস-অলরাউন্ডার সাইফউদ্দিন আছেন কেবল চ্যাম্পিয়ন্স ট্রফির অপেক্ষমান তালিকায়। সফরের আগে চোটের কারণে ছিটকে যাওয়া পেসার শফিউল ফিরেছেন ফিট হয়েই।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের গ্রুপে আছে স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। টুর্নামেন্টের আগে অন্য গ্রুপে থাকা চার দলের মধ্যে ভারত ও পাকিস্তানের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। তার আগে আগামী মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ। শুরুতে ইংল্যান্ডে অনুশীলন ক্যাম্প ও দুটি প্রস্তুতি ম্যাচ খেলে আয়ারল্যান্ড যাবে মাশরাফি বাহিনী।

ইংল্যান্ডের সাসেক্সে ক্যাম্প করার জন্য বাংলাদেশ দল ঢাকা ছাড়বে ২৬ এপ্রিল। সেখান থেকে ৭ মে মাশরাফিরা আয়ারল্যান্ডে যাবেন। ডাবলিনে বাংলাদেশের শেষ ম্যাচ ২৪ মে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের প্রথম ম্যাচ ১ জুন, প্রতিপক্ষ ইংল্যান্ড। দ্বিতীয়টি কেনিংস্টন ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ৯ জুন কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে নামবে লাল-সবুজরা।

ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ দল:
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাঞ্জামুল ইসলাম, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, শুভাশিষ রায়।

চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল:
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাঞ্জামুল ইসলাম, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম।

স্ট্যান্ড-বাই: নাসির হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন ও শুভাশিষ রায়।

Tags: বাংলাদেশ ক্রিকেট দল
Previous Post

‘পুরো দিন খেললেও বার্সার কাছে হারত না জুভেন্টাস’

Next Post

ভারতে ‘ভিআইপি গাড়ি’তে লালবাতি নিষিদ্ধ

Next Post

ভারতে ‘ভিআইপি গাড়ি’তে লালবাতি নিষিদ্ধ

মা হচ্ছেন সেরেনা উইলিয়ামস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT