চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে প্রথমবার কনসার্টে শিরোনামহীন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:25 অপরাহ্ন 25, মে 2022
in বিনোদন
A A
বিমানবন্দরে পাঁচজন যুবক গানের ব্যান্ডের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গত এপ্রিলে ২৫ বছর পূর্ণ করলো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নাগরিক ব্যান্ড শিরোনামহীন। প্রতিষ্ঠার এই পঁচিশ বছরে প্রথমবারের মতো কলকাতায় কনসার্ট করতে যাচ্ছে দলটি।

চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন শিরোনামহীন এর প্রতিষ্ঠাতা সদস্য, গীতিকার, সুরকার ও বেইজ গিটারিস্ট জিয়াউর রহমান জিয়া। তিনি বলেন, শিরোনামহীন প্রতিষ্ঠার পর এই প্রথম আমরা ভারতে পারফর্ম করতে যাচ্ছি। এটা নিঃসন্দেহে আমাদের এবং ভারতীয় শ্রোতা দর্শকদের জন্য বড় একটি সুযোগ।

তিনি জানান, কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ২১ মে থেকে ২৯ মে পর্যন্ত নয় দিনব্যাপী কনসার্ট শুরু হয়েছে। সেখানে বাংলাদেশের আরেকটি জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’ ২৮ মে পারফর্ম করবে। পুরো আয়োজনে শেষ দিনের চমক হিসেবে ২৯ মে রাতে পারফর্ম করবে শিরোনামহীন।

কনসার্টে যোগ দিতে ২৯ মে সকালে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন শিরোনামহীন এর সদস্যরা। ফিরবেন ৩১ মে।

এদিকে সিলভার জুবেলি উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৬ মে) বড় আয়োজনে বসুন্ধরা কনভেনশন হলে কনসার্ট এর কথা ছিলো। যেখানে ভারতের মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রার সাথে যৌথভাবে দলটির পারফর্ম করার কথা ছিলো।

এ বিষয়ে জিয়া বলেন, ভিসা জটিলতায় মুম্বাই অর্কেস্ট্রার সদস্যরা আমাদের ঐতিহাসিক এই কনসার্টে যোগ দিতে পারছেন না, তাই পূর্ব ঘোষিত ঢাকায় অনুষ্ঠিতব্য ২৬ মে’র কনসার্টটি পিছিয়ে ৮ সেপ্টেম্বর নেয়া হয়েছে। আমরা চাইনি তাদের ছাড়া এই কনসার্টটি করতে। তাই সবার সিডিউল মিলিয়ে আরো বড় আয়োজনে ৮ সেপ্টেম্বর ঢাকায় আমরা কনসার্টটি করতে যাচ্ছি।

সম্প্রতি শিরোনামহীন ব্যান্ডের নতুন গান ‘পারফিউম’ প্রকাশিত হয়েছে তাদেরই নিজস্ব ইউটিউব চ্যানেলে। দলটির দাবি, এটি বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল ভিডিও চিত্র। গানটির কথা ও সুর করেছেন জিয়াউর রহমান। ভিডিওর গল্প এবং পরিচালনাও করেছেন তিনি।

Tags: কলকাতাগীতিকারজিয়াজিয়াউর রহমান জিয়াপারফিউমব্যান্ডভারতলিড বিনোদনশিরোনামহীনসদস্যসুরকার
Previous Post

ঘরের মাঠে ভারত-অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ

Next Post

উন্নয়ন প্রকল্পে পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গুরুত্ব দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ ও উন্নয়ন প্রকল্পের আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্নয়ন প্রকল্পে পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গুরুত্ব দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সালাউদ্দিন ফুটবল খেলার মাঠে কথা বলছেন, পাশে অন্য ব্যক্তি।. Channel i News - চ্যানেল আই নিউজ

খেলোয়াড়দের দেশের ফুটবল বাঁচাতে বললেন সালাউদ্দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT