চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলোয়াড়দের দেশের ফুটবল বাঁচাতে বললেন সালাউদ্দিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:34 অপরাহ্ন 25, মে 2022
in ফুটবল, স্পোর্টস
A A
সালাউদ্দিন ফুটবল খেলার মাঠে কথা বলছেন, পাশে অন্য ব্যক্তি।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ফেডারেশনের সভাপতি হিসেবে আমি মাঠ দিতে পারবো, ট্রেনিং গ্রাউন্ড দিতে পারবো, হোটেল দিতে পারবো, কোচ দিতে পারবো। কিন্তু আমি তো ফুটবল নিজে খেলতে পারবো না। বাদ বাকিটা তোমাদের কাজ। তোমরা যদি চাও দেশের ফুটবল জীবিত থাকুক, তাহলে তোমাদের কাজ করতে হবে।’

এশিয়ান কাপ বাছাইয়ের আগে ইন্দোনেশিয়ার সঙ্গে ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল, তার আগে খেলোয়াড়দের এমন বার্তাই দিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

বুধবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সালাউদ্দিন বলেন, ‘খেলোয়াড়দের কাছ থেকে শতভাগ চাই। ফলাফল জয় কিংবা পরাজয় যাই হোক।’

গত জানুয়ারিতে ১১ মাসের চুক্তিতে লাল-সবুজদের কোচের দায়িত্ব দেয়া হয়েছে হাভিয়ের কাবরেরাকে। তার সঙ্গে অতীতের কোচদের পার্থক্য নিয়েও কথা বলেছেন বাফুফে বস।

‘সে নিজে খেলা দেখে। কারও উপর নির্ভর করে না। এই গুণ আমি আগে কারও কাছ থেকে পাইনি। শতভাগ নিজের সেরাটা উজাড় করে দেয়। ২৪ ঘণ্টাই তাকে পাওয়া যায়।’

জাতীয় দলের কয়েকজন খেলোয়াড় কলকাতায় এএফসি কাপে বসুন্ধরা কিংসের হয়ে খেলেছেন। গ্রুপপর্বে বাদ পড়া কিংস বুধবার দেশে ফিরেছে। ২৬ মে দিবাগত রাত ১টা ১০মিনিটে ইন্দোনেশিয়ায় উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ। বসুন্ধরার হয়ে খেলে আসাদের মধ্যে জাতীয় দলে ডাক পাওয়ারা একদিনের ব্যবধানে আবারও উড়াল দেয়ার মতো ফিট কিনা, সেটা নিয়েও প্রশ্ন উঠেছে।

বিষয়টি নিয়ে বাফুফে সহ-সভাপতি ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বললেন, ‘ট্রেনার এবং কোচ তাদের অবস্থা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন তাদের পাঠানো উচিৎ হবে নাকি হবে না। তারা যদি সুস্থ থাকে এবং জাতীয় দলের ম্যানেজমেন্ট যদি মনে করে তাদের নিয়ে যাবে, তাহলে তারা দলের সঙ্গে যোগ দেবে।’

Tags: ইন্দোনেশিয়াইমরুল হাসানকাবরেরাবাফুফেবাংলাদেশ ফুটবল দললিড স্পোর্টসসালাউদ্দিন
Previous Post

উন্নয়ন প্রকল্পে পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গুরুত্ব দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Next Post

ছিটকে গেলেন রাদুকানু, তৃতীয় রাউন্ডে আজারেঙ্কা

Next Post
তৃতীয় রাউন্ডে আজারেঙ্কা ও রাদুকানুর টেনিস ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছিটকে গেলেন রাদুকানু, তৃতীয় রাউন্ডে আজারেঙ্কা

বাংলাদেশে করোনার নতুন সংক্রমণ ও মৃত্যু পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় কোনো মৃত্যু নেই, নতুন শনাক্ত ৩০ জন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT