চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের ৩ চলচ্চিত্র উৎসবে আশরাফ শিশিরের ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:23 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2019
in বিনোদন
A A

‘গাড়িওয়ালা’ নির্মাণ করে বিশ্বের বেশকিছু চলচ্চিত্র উৎসবে সমাদৃত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত পরিচালক আশরাফ শিশির। এবার তার নির্মাণে আরো একটি চলচ্চিত্র যাচ্ছে ভারতের তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। মঙ্গলবার দুপুরে এমনটাই জানালেন নির্মাতা।

মুক্তিযুদ্ধভিত্তিক মধ্য-দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘যুদ্ধটা ছিল স্বাধীনতার’(THE UNSUNG)। যা আগামী ৯ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠিতব্য ‘গোল্ডেন ট্রায়াঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল’, ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য ‘দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল’ এবং ২০ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে অনুষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব এমপি’তে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।

ইতোমধ্যে ‘যুদ্ধটা ছিল স্বাধীনতার’ চলচ্চিত্রটি আরো কয়েকটি দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।

গৌরবময় মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে বলে জানান আশরাফ শিশির। ছবির প্রেক্ষাপট নিয়ে নির্মাতা জানান, ১৯৭১ সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে যখন হানাদার বাহিনির সদস্যরা একে একে ঢাকার দিকে পালিয়ে আসছিলো, তখন তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে মুক্তিযোদ্ধারা। মিত্র বাহিনির সাহায্যে প্লেন থেকে বোমা ফেলে উড়িয়ে দেওয়া হয় দেশের বৃহত্তম রেলসেতু হার্ডিঞ্জ ব্রিজের একটি স্প্যান, ফলে ছত্রভঙ্গ হয়ে পড়ে পাকিস্তানী সেনারা। ঈশ্বরদীর পাকশী রেলওয়ে অফিসে আজও সেই বোমা’র একটি খোসা কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সেই গল্পটিকে ফিকশন হিসাবে সেলুলয়েডের পর্দায় তুলে ধরার চেষ্টা করেছি।

চলচ্চিত্রটির দৈর্ঘ্য ৪৭ মিনিট। যাকে নির্মাতা দাবী করছেন মধ্য-দৈর্ঘ্যের ছবি বা ফিচারেট ( Featurette) হিসেবে। ইতিমধ্যেই চলচ্চিত্রটি বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড থেকে প্রদর্শনের সনদপ্রাপ্ত হয়েছে।

চলচ্চিত্রটি নিয়ে পরিচালক আশরাফ শিশির আরো বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করার ইচ্ছে ছিল অনেকদিন। আমার জন্মস্থানে এমন এক বীরত্বের গল্প পেয়ে যাই শৈশবেই। সামনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে আরো বড় কাজ করার ইচ্ছে রয়েছে।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন অরণ্য রানা, ইমরান, সোমা, বন্যা, সজীব, মানিক, শুভ, পান্না, দ্বীপ, রাব্বি, সাচ্চু, অলোক, আল-আমিন, হাসান, রইচ সহ আরো অনেকে। চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন রাফায়েত নেওয়াজ এবং চিত্রগ্রহণ করেছেন নাহিদ বাবু ও সমর ঢালী ও সম্পাদনা করেছেন সাব্বির মাহমুদ।

Tags: আশরাফ শিশিরগাড়িওয়ালাযুদ্ধলিড বিনোদন
Previous Post

নিজে হেরে সাফাকে কেন জিতিয়ে দিলেন ইমরান?

Next Post

প্রথমবারের মতো সংসদ অধিবেশনে মাশরাফী

Next Post

প্রথমবারের মতো সংসদ অধিবেশনে মাশরাফী

বিমানের সৈনিক ইবাদতের স্বপ্নের ‘উড়াল’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT