চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজে হেরে সাফাকে কেন জিতিয়ে দিলেন ইমরান?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:11 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2019
in বিনোদন
A A

সংগীতের একটি রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হওয়ার প্রতিযোগিতায় ইমরান ও সাফা। প্রতিবারের অ্যাপিসোডগুলোতে জুরিদের প্রশংসা পান ইমরান। তার গায়কী পছন্দ করেন সবাই। ঠিক তার পরের জায়গাটি সাফার। প্রতিটি অ্যাপিসোডে ইমরানের পরের নামটি থাকে তার। অথচ সাফা এমনটা চায় না। সে সবার আগে থাকতে চায়। তার নামটি এক নাম্বারে দেখতে চায়। জয়ের নেশায় বুঁদ হয়ে থাকে সাফা।

এদিকে গোপনে সাফাকে ভালোবাসে ইমরান। নানা ভাবে সাফাকে আশা বাঁচিয়ে রাখতে বলে, নিজের উপর ভরসা রাখতে বলে ইমরান। এদিকে চূড়ান্ত পর্বের আগে সংগীতের রিয়েলিটি শো থেকে নিজের নাম প্রত্যাহার করে ইমরান। সাফাকে ছোট্ট একটি চিরকুট লিখে তার গোপন ভালোবাসার কথা জানিয়ে হারিয়ে যায় সে। সাফা হয় চ্যাম্পিয়ন!

মিউজিক্যাল ফিল্ম বলতে যাকে বোঝায়, ইমরানের ‘আমার কাছে তুমি অন্যরকম’ তেমনি একটি নির্মাণ। গানের সাথে সাথে দুর্দান্ত একটি গল্প দেখিয়েছেন নির্মাতা ভিকি জাহেদ।

ঠিক এক বছর আগে এই দিনে (৫ ফেব্রুয়ারি) প্রকাশ পেয়েছিল সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও অভিনেত্রী সাফা কবিরের মিউজিক ভিডিও ‘এমন একটা তুমি চাই’। তারই ধারাবাহিকতায় একই দিনে একই ব্যানার থেকে প্রকাশ হলো ইমরান-সাফা কবিরের নতুন মিউজিক ভিডিও। নাম ‘আমার কাছে তুমি অন্যরকম’।

আগেরটির মতো এবারের গানটিও লিখেছেন মেহেদী হাসান লিমন, সুর করেছেন নাজির মাহমুদ, গেয়েছেন ইমরান, মডেল হয়েছেন সাফা কবির, ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ আর প্রযোজনা করেছে সিএমভি। একই টিমের তৈরি প্রথম গানের জন্মদিনে এসে নতুন আরেকটি গান প্রকাশের বিষয়টি বেশ নতুন ঘটনা। একই টিম নিয়ে এক বছরের ব্যবধানে মিউজিক ভিডিও প্রকাশের ঘটনা আগে এই দেশে ঘটেনি বলেই অভিমত ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।

ইমরান বললেন, আমার গান নিয়মিত প্রকাশ পাচ্ছে। তবে আমার আর সিএমভি’র কাজের বিষয়টা বরাবরই একটু আলাদা। মানে আমরা দুই পক্ষ এক হয়ে খুব কম কাজ করেছি। অথচ যে ক’টা করেছি তার সবগুলোই সফল। আমাদের শেষ কাজ এক বছর আগে- ‘এমন একটা তুমি চাই’। মাঝে এক বছর একটা গানেরই প্ল্যান করেছি, সেটি হলো- ‘আমার কাছে তুমি অন্যরকম’। একই টিম কাজ করেছি এবারও। মুক্তিও পেয়েছে একই তারিখে! এটা একটা নতুন বিষয়। আইডিয়াটা আমার কাছে দারুণ লেগেছে। আশা করি এবারও সবাই মুগ্ধ হবেন।’’

‘আমার কাছে তুমি অন্যরকম’ গানটি বেশ রোমান্টিক। ভিডিওতেও রয়েছে প্রেমময় গল্পের ছাপ। কারণ, গানটি প্রকাশ পেয়েছে বিশ্ব ভালোবাসা দিবসকে (১৪ ফেব্রুয়ারি) উৎসর্গ করে।

আমার কাছে তুমি অন্যরকম:

Tags: ইমরানইমরান মাহমুদুলভিকি জাহেদলিড বিনোদনসাফাসাফা কবিরসিএমভি
Previous Post

রোনালদো গেলেন সঙ্গে নিলেন চাইনিজদেরও!

Next Post

ভারতের ৩ চলচ্চিত্র উৎসবে আশরাফ শিশিরের ছবি

Next Post

ভারতের ৩ চলচ্চিত্র উৎসবে আশরাফ শিশিরের ছবি

প্রথমবারের মতো সংসদ অধিবেশনে মাশরাফী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT