চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের অস্ত্র যেভাবে আসে বাংলাদেশে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:40 অপরাহ্ন 05, নভেম্বর 2019
in - সেমি লিড, অপরাধ
A A

ভারতের বেনাপোল সীমান্ত দিয়ে চোরাই পথে অস্ত্র এনে বাংলাদেশের বাজারে বিক্রি করতো এমন একটি চক্রের সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। তারা মাত্র ৩০ হাজার টাকায় কেনা অস্ত্র এদেশে বিক্রি করতো বেশ চড়া দামে। 

পুলিশ বলছে, এই চক্রের একজন মো.হাফিজুর রহমান। তাকে সাহায্য করতো মো. হাবিবুর রহমান, মো. জিল্লুর এবং তাদের ভারতের সহযোগী মো. জাহাঙ্গীর।

সোমবার রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র ব্যবসার সাথে জড়িত মো. হাফিজুর রহমানকে রাজধানীর মিরপুর মডেল থানার কোরিয়া কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের সামনে থেকে গ্রেপ্তার করে।

এ সময় তার কাছ থেকে ৪টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি’র গোয়েন্দা উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান।

তিনি বলেন, গ্রেপ্তার মো. হাফিজুর রহমান তার সহযোগী মো. হাবিবুর রহমান বিশ্বাস ও মো. জিল্লুরের মাধ্যমে ভারত থেকে বেনাপোল বর্ডার দিয়ে চোরাই পথে অবৈধ অস্ত্র-গুলি বাংলাদেশে আমদানি করতো।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ডিসি মশিউর বলেন, ‘অস্ত্র-গুলি প্রথমে বিহার থেকে কলকাতার অস্ত্র ব্যবসায়ীদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত এলাকায় কোনো গোপন স্থানে রাখা হতো। পরে তা বাংলাদেশি অস্ত্র ব্যবসায়ীদের প্রয়োজন মত সরবরাহ করতো।’

‘‘চাহিদা ও পছন্দ মতো অস্ত্রের দর কষাকষি চূড়ান্ত হলে তারা ভারতে কলকতার উত্তর চব্বিশ পরগনা আংরাইল নামের সীমান্তবর্তী গ্রাম ও বাংলাদেশের  বেনাপোলে পুটখালী গ্রামের নদীর তীরে গোসল করার কৌশলে বাংলাদেশের সীমান্তে নিয়ে আসে। তারপর সুযোগ বুঝে এবং প্রয়োজন অনুযায়ী ওই অস্ত্র সীমান্তের গোপন স্থান থেকে বের করে ঢাকাসহ বিভিন্ন স্থানে পৌঁছে দেয় তারা।’’

তিনি আরো বলেন, ‘তাদের এই অস্ত্র সন্ত্রাসী কার্যকলাপ, জঙ্গি গোষ্ঠী, রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টিসহ নানা ধরনের নাশকতামূলক কাজে ব্যবহার হয়ে থাকে।

এ গোয়েন্দা কর্মকর্তার দাবি, হাবিবুর ভারতের উত্তরা চব্বিশ পরগনার বনগ্রাম গ্রামের জাহাঙ্গীরের মাধ্যমে আনা প্রত্যেকটি অস্ত্রের জন্য ৩০ হাজার করে টাকা নিয়ে থাকে।

Previous Post

কেন আড়ালে, জানালেন বুবলী

Next Post

কাজ শেষেও সুফল না পাওয়া প্রকল্পের তালিকার নির্দেশ

Next Post

কাজ শেষেও সুফল না পাওয়া প্রকল্পের তালিকার নির্দেশ

সন্তানদের ইচ্ছেতে আবার বিয়ের পিঁড়িতে জুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT