চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন আড়ালে, জানালেন বুবলী

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
2:32 অপরাহ্ন 05, নভেম্বর 2019
in বিনোদন
A A

মাস দুয়েক হলো চিত্রনায়িকা শবনম বুবলীকে কোথাও পাওয়া যাচ্ছে না। শুটিংয়েও নেই তিনি। তার ব্যক্তিগত মুঠোফোন নম্বরটিও বন্ধ! এমনকি ফেসবুক, হোয়াটসঅ্যাপ কোথাও তিনি নেই। তার এই হঠাৎ আড়াল হওয়া নিয়ে ইন্ডাস্ট্রিতে নানা প্রশ্নের জন্ম দিচ্ছিল! মুঠোফোনে একাধিক ক্ষুদেবার্তা পাঠানোর পর হঠাৎ সোমবার  (৫ নভেম্বর) সাড়া দিলেন বুবলী। 

জানালেন, কেন তিনি আড়ালে। চ্যানেল আই অনলাইনকে বুবলী বলেন: আড়ালে আছি ব্যাপারটা ঠিক নয়। আমি বরাবরই প্রচার বিমুখ। নিজেকে নিয়ে যে কোনো ব্যাপারে ফলাও করে হইচই করা খুব একটা হয়ে ওঠে না। যদিও আমাদের এই মিডিয়া পেশায় প্রচার ব্যাপারটা গুরুত্বপূর্ণ। কিন্তু ব্যক্তি হিসেবে আমি বরাবরই চুপচাপ আর নিজের মতো থাকতে পছন্দ করি।

তিনি বলেন, শিল্পী সমিতির নির্বাচনে (২৫ অক্টোবর) ভোট দিতে গিয়েছিলাম। ওইদিন দুপুরে জুম্মার নামাজের পরপরই গিয়েছিলাম। ভিড় কম ছিল বলে সাংবাদিকদের সঙ্গে দেখা হয়নি। তবে সেখানে মিশা ভাই, মৌসুমী আপুসহ অনেক শিল্পী ছিলেন। তাদের সঙ্গে দেখা হয়েছিল, কথা হয়েছিল। আমি যদি আড়ালে থাকতাম, তাহলে তো ভোট দিতে যেতাম না।

সর্বশেষ শাকিব খানের বিপরীতে ঈদুল আজহার আগে ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির শুটিং করেছিলেন বুবলী। এরপর  তার অভিনীত কাজী হায়াতের ‘বীর’-এর কাজ শুরু করার কথা থাকলেও পিছিয়ে যায়। এবার শোনা যাচ্ছে চলতি মাসের শেষের দিকে শুটিং শুরু হবে ‘বীর’-এর। বুবলী বলেন: শুটিংয়ের চাপ ছিল না। এই সময়টা পরিবারকে দিয়েছি। এরমধ্যে আমার আম্মু অসুস্থ ছিল। উন্নত চিকিৎসার জন্য আম্মুকে নিয়ে সিঙ্গাপুর গিয়েছিলাম। আমার সঙ্গে পরিবারের অন্য সদস্যরাও ছিল।

তিনি বলেন: আমার নিজের মতো থাকাকে যদি কেউ এড়িয়ে যাওয়া মনে করে সেটা একদম ঠিক হবে না। প্রতিটি মানুষের নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে। যেসব সাংবাদিক ভাইরা শুরু থেকে আমাকে চেনেন, তারা নিজেরাই সবসময় খোঁজ-খবর নেন। এ জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি যখন নিজের মতো করে সময় কাটাই বড় একটা অংশ জুড়ে থাকে চলচ্চিত্র নিয়ে ভাবনা। নিজেকে প্রতিনিয়ত তৈরি করা। কারণ, আমি এই জগতের মানুষ। আমার পেশা অভিনয়।

শাকিব খানের হাত ধরে ২০১৬ সালে ‘বসগিরি’ ও ‘শুটার’ ছবির মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় শবনম বুবলীর। মাত্র তিন বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ঢাকাই সুপারস্টারের সর্বাধিক ছবির নায়িকা হিসেবে বুবলীকে দেখা গেছে। শাকিব খানের বাইরে আদৌ ছবি করবেন কিনা এ নিয়ে রয়েছে ভক্তদের মনে নানা প্রশ্ন। বিষয়টি পরিস্কার করলেন বুবলী।

তার ভাষ্য: নতুন কিছু চলচ্চিত্র নিয়ে কথা হচ্ছে। সেভাবে নিজেকে তৈরি করছি। আমি তো সবসময় বলেছি সিনেমার সংখ্যার থেকে সিনেমার মান আমার কাছে গুরত্বপূর্ণ। মানহীন অনেক সিনেমা করে এটা প্রমাণ করতে চাই না যে আমি কাজ করছি অনেক। আমি ভালো কনটেন্টের সঙ্গে থাকতে চাই। ভালো গল্প, ভালো নির্মাতা হলে অন্য যে কারো সঙ্গে ছবি করবো এটা অনেক বার বলেছি। এখন এটা আবার বলে বিরক্ত করতে চাইনা। আমার দর্শকরা অবশ্যই প্রমাণ পাবেন। কারণ, তাদের জন্য কাজ করছি।

Tags: ইন্ডাস্ট্রিপরিচালকফিল্মবিনোদনবুবলীলিড বিনোদনশাকিব খানশুটার
Previous Post

উপাচার্য বললেন, ২৫/৩০ জন বললেই পদত্যাগ করতে হবে?

Next Post

ভারতের অস্ত্র যেভাবে আসে বাংলাদেশে

Next Post

ভারতের অস্ত্র যেভাবে আসে বাংলাদেশে

কাজ শেষেও সুফল না পাওয়া প্রকল্পের তালিকার নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT