চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাঙল ১০ বছরের হাট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:10 অপরাহ্ন 02, আগস্ট 2020
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়ের উল্লাস, মাঠে খেলা চলাকালীন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি-রোনালদো-সুয়ারেজ নন, নন লেভানডোভস্কি-নেইমার-এমবাপে, নামটা চিরো ইম্মোবিল। যিনি ইউরোপিয়ান গোল্ডেন শু’র দৌড়ে বাঘা-বাঘাদের এক দশকের রাজত্বে হানা দিয়েছেন। সঙ্গে সিরি আ’তে গঞ্জালো হিগুয়েনের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়েছেন, জিতেছেন সিরি আ’র গোল্ডেন বুট।

লিওনেল মেসি ৬ বার, ক্রিস্টিয়ানো রোনালদো ২ বার, লুইস সুয়ারেজ একবার এবং রোনালদো-সুয়ারেজ একবার যৌথভাবে, গত দশ বছরে ইউরোপিয়ান গোল্ডেন শু’র জয়ীদের নাম। চলতি মৌসুমে সেই ধারা ভেঙে ইউরোপের লিগগুলোতে সেরা গোলদাতার পুরস্কারটি শোকেসে নিয়েছেন ইতালিয়ান লিগ সিরি আ’র ক্লাব লাৎসি স্ট্রাইকার ইম্মোবিল।

মেসি মৌসুমের শুরুতে চোটে ছিলেন, করোনা বিরতি কাটিয়ে সেভাবে গোল পাননি, বার্সেলোনার আর্জেন্টাইন মহাতারকা আবার গোল করার চেয়ে করানোয় মন দিয়েছেন বেশি। তিনি ২৫ গোল নিয়ে লিগ শেষ করেছেন, আর সতীর্থদের দিয়ে করিয়েছেন ২১ গোল।

ইউরোপিয়ান গোল্ডেন শু’র দৌড়ে এবার মেসি হয়েছেন পঞ্চম। ২০১৯-২০ মৌসুমে শীর্ষের ইম্মোবিলের গোল সেখানে ৩৬টি। দুইয়ে জার্মান বুন্দেসলিগার রবার্ট লেভানডোভস্কি ৩৪ গোল নিয়ে। আরেক মহাতারকা সিরি আ জায়ান্ট জুভেন্টাসের ক্রিস্টিয়ানো রোনালদো শেষ করেছেন ৩১ গোল নিয়ে। মেসির আগে চারে লেইপজিগের টিমো ওয়ের্নারের গোল ২৮টি।

৩০ বছর বয়সে ক্যারিয়ারের প্রথম ইউরোপিয়ান গোল্ডেন শু জেতা ইম্মোবিল রেকর্ডে ভাগ বসিয়েছেন হিগুয়েনের। ২০১৫-১৬ মৌসুমে নাপোলির হয়ে আর্জেন্টাইন হিগুয়েন ৩৬ গোল করেছিলেন এক মৌসুমে, ইতালিয়ান লিগে এক মৌসুমে সেটাই সর্বোচ্চ, গোলের সেই রেকর্ডে এখন ভাগীদার ইম্মোবিলও।

ইউরোপিয়ানের সঙ্গে সিরি আ’তে তৃতীয়বার গোল্ডেন বুট জিতেছেন ইম্মোবিল। ২০১৩-১৪ আসরে ২২ গোল ও ২০১৭-১৮ মৌসুমে ২৯ গোল করে ইন্টারের মাউরো ইকার্দির সঙ্গে যৌথ হয়ে পুরস্কারটি জিতেছিলেন। এবার আবার একাই হাতে তুললেন। লিগে তার দলের খেলা শেষ হলেও কয়েকটি দলের এক রাউন্ড করে বাকি। যদিও তাদের কেউ গোলে ইম্মোবিলকে ছোঁয়ার ধারেকাছেও নেই।

Tags: ইউরোপিয়ান গোল্ডেন শুমেসিরোনালদোলাৎসিলিড স্পোর্টসসিরি আসুয়ারেজহিগুয়েন
Previous Post

ঈদের দিনের শতভাগ বর্জ্য অপসারিত: ডিএসসিসি

Next Post

ঈদের তৃতীয় দিনে চ্যানেল আইয়ে ফারুকীর ‘পিঁপড়াবিদ্যা’

Next Post
অ্যান্ট স্টোরি সিনেমার পোস্টার যেখানে একজন যুবক ও একজন নারী দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের তৃতীয় দিনে চ্যানেল আইয়ে ফারুকীর ‘পিঁপড়াবিদ্যা’

বাংলাদেশের একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স | পর্ব ৬১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT