চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের দিনের শতভাগ বর্জ্য অপসারিত: ডিএসসিসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:50 অপরাহ্ন 02, আগস্ট 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ঢাকা শহরে ডিএসসিসির পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এর ৭৫টি ওয়ার্ডেই কোরবানির পশুর বর্জ্য ঈদের দিনে অপসারণ করা হয়েছে।

ডিএসসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. বদরুল আমিন জানান: আমাদের ৭৫টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ ও স্থানান্তরে সক্ষম হয়েছি। আমরা প্রায় সাড়ে আট হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ করেছি। আগামিকাল পর্যন্ত  যেসব স্থানে কোরবানি হবে সেখানকার বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ ও স্থানান্তর করা হবে।

এর আগে কোরবানির বর্জ্য অপসারণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গতকাল মাঠে নামে ঢাকার দুই সিটি করপোরেশন। ২৪ ঘণ্টার মধ্যে কোরবানি পশুর বর্জ্য অপসারণ করার লক্ষ্য নিয়ে সাড়ে ৭০০ যানবাহন ব্যবহার করে দুই সিটি করপোরেশন। সেই সঙ্গে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণে সাড়ে ১৭ হাজার কর্মী মাঠে কাজ করছিলেন।

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস গতকালই বলেছিলেন, ঈদ-উল-আজহা উপলক্ষ্যে বর্জ্য অপসারণে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছি। ২৪ ঘণ্টায় কোরবানির পশুর বর্জ্য অপসারিত হবে। কোরবানির পর পশুর যে বর্জ্য সৃষ্টি হবে, আমরা সেই বর্জ্য দুপুর ২টা থেকে সম্পূর্ণরূপে অপসারণের কার্যক্রম হাতে নিয়েছি। এবারও আমরা ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে পারব। পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারী কেউ ছুটিতে নেই।

Tags: ডিএসসিসি
Previous Post

রিপাবলিকান প্রার্থী মনোনয়ন সম্মেলনে গণমাধ্যম নিষিদ্ধ

Next Post

ভাঙল ১০ বছরের হাট

Next Post
ফুটবল খেলোয়াড়ের উল্লাস, মাঠে খেলা চলাকালীন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাঙল ১০ বছরের হাট

অ্যান্ট স্টোরি সিনেমার পোস্টার যেখানে একজন যুবক ও একজন নারী দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের তৃতীয় দিনে চ্যানেল আইয়ে ফারুকীর ‘পিঁপড়াবিদ্যা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT