চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাইরাল হওয়া সেই দুই মেয়ের বাবাকে ট্রাক্টর পাঠালেন সোনু সুদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:21 অপরাহ্ন 29, জুলাই 2020
in বিনোদন
A A
সোনু সুদ তার বাবাকে ট্রাক্টর পাঠানোর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার এই সংকটকালে গরীব দুঃস্থদের ভরসার অন্যতম একটি জায়গা হলো ‘দাবাং’ খ্যাত অভিনেতা সোনু সুদ। কঠিন এই সময়টিতে যখনই কেউ বিপদের পড়েছেন তখনই এগিয়ে গিয়েছেন এই রিয়েল হিরো। আবারও তার সেই মহানুভবতার দেখা মিললো।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অন্ধ্রপ্রদেশের চিত্তোর জেলার দুই মেয়ের শক্ত হাতে জোয়াল ধরে খেতের উপর দিয়ে এগিয়ে যাওয়ার একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে লাঙল ধরে আছেন তাদের বাবা। আর জমিতে বীজ ছড়িয়ে দিচ্ছেন মা। মূলত হাল চাষের বলদ ভাড়া করার টাকা না থাকাতেই মেয়েদের মাঠে নামতে হয়েছিল। যা ছিল সত্যিই হৃদয় বিদারক একটি চিত্র। অবশেষে তাদের এই দুঃসময়ে ট্রাক্টর পাঠিয়ে তাদের পাশে দাড়ালেন সোনু সুদ।

এই বিষয়ে সোনু সুদ বলেন, মেয়ে দুটোকে দিয়ে এমনটা করানো উচিত হয়নি। তাদের এখন কলেজ যাওয়ার সময়। আমি প্রথমে ভেবেছিলাম তাদের দুটি বলদ প্রেরণ করবো। কিন্তু পরবর্তীতে ট্রাক্টর পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।

পরিবারটির প্রতিক্রিয়া সম্পর্কে একটি সাক্ষাতকারে সোনু সুদকে প্রশ্ন করা হলে তিনি জানান, তারা খুব খুশি হয়েছে। তাদের বাবা কান্নায় ভেঙে পড়েছিলেন এবং তিনি বলেছিলেন তিনি আমার পা ছুঁতে চান। আমাকে ধন্যবাদ দেওয়ার মতো তার কাছে কোন শব্দ ছিল না, এবং সত্যি আমারও কোন শব্দের দরকার নেই।

মেয়েদের বাবা বলেছিলেন, কয়েক ঘন্টা আগেও আমাদের কিছু ছিল না। তবে এখন আমাদের একটি ট্রাক্টর রয়েছে, যা আমাদের জীবন বদলে দিয়েছে।

সোনু সুদের এই মহৎ উদ্যোগের ব্যাপক প্রসংশা করেছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। সেই সাথে ওই দুই মেয়ের পড়াশোনার সকল দায়িত্ব নিয়েছেন তিনি।

Tags: ট্রাক্টর
Previous Post

চলচ্চিত্রের দুঃসময়ে নায়করাজকে স্মরণ করলেন শাকিব

Next Post

পল্লবী থানায় বোমা বিস্ফোরণ, আহত ৫

Next Post
পল্লবী থানার সামনে পুলিশ ও সাধারণ মানুষ, বোমা বিস্ফোরণের স্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

পল্লবী থানায় বোমা বিস্ফোরণ, আহত ৫

পরীমনি কোরবানি দিচ্ছেন এফডিসিতে, ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

এফডিসিতে এবার ৫ গরু কোরবানি দিচ্ছেন পরীমনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT