চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পল্লবী থানায় বোমা বিস্ফোরণ, আহত ৫

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:34 অপরাহ্ন 29, জুলাই 2020
in - সেমি লিড, অপরাধ
A A
পল্লবী থানার সামনে পুলিশ ও সাধারণ মানুষ, বোমা বিস্ফোরণের স্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মিরপুরের পল্লবী থানায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চার পুলিশ সদস্যসহ একজন সাধারণ নাগরিক আহত হয়েছেন।

আহত পুলিশ সদস্যরা হলেন-এসআই অংকুশ, এসআই শফিক, এসআই রুমি ও ইন্সপেক্টর ইমদাদ।

বুধবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন।

তিনি বলেন, ‘ভোরে পল্লবী এলাকা থেকে তিন আসামিকে গ্রেপ্তার করে পল্লবী থানা হেফাজতে রাখা হয়। মিরপুর এলাকার একজন রাজনীতিক নেতাকে খুন করার জন্য তাদেরকে ভাড়া করা হয়েছিল বলে অভিযোগ ছিল ওই আসামিদের বিরুদ্ধে।’

‘গ্রেপ্তারের পর তাদের থানায় আনা হয়। তাদের কাছ থেকে দুইটি অস্ত্র ও কিছু জিনিসপত্র উদ্ধার করে পুলিশ। এগুলো থানার ইন্সপেক্টর অপারেশন্সের রুমে রাখা হয়। উদ্ধারকৃত জিনিসপত্রগুলোর মধ্যে ওজন মাপার মেশিন-সদৃশ্য একটি বস্তু ছিল। সকাল ৭টায় হঠাৎ সেটি বিস্ফোরণ হয়।’

ডিসি ওয়ালিদ হোসেন আরও জানান, এ ঘটনায় মোট চারজন পুলিশ ও একজন সাধারণ নাগরিক আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পাঠানো হয়েছে।

তিনি বলেন, পুলিশ এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, ‘আহতদের মধ্যে এসআই অংকুশকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চক্ষু হাসপাতালে স্থানান্তর করা হয়। এসআই শফিক ও ইন্সপেক্টর ইমদাদ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। আর আহত এসআই রুমি ও সিভিলিয়ান রিয়াজ ঢামেকে চিকিৎসাধীন আছেন।’

এদিকে যে রুমে বিস্ফোরণ ঘটেছে সেই রুমের দুইটি জানালার মধ্যে একটি ভেঙে নিচে রাস্তায় পড়েছে। অপরটি ওপরে ঝুলে আছে।

জানা যায়, থানার গেটে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। থানায় আগতদের গেটে জিজ্ঞাসাবাদ করে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে। তবে গণমাধ্যমকর্মীদের থানার ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে।

ঘটনাস্থলে পুলিশ ছাড়াও র‍্যাব, ডিবি ও অ্যান্টি-টেররিজম ইউনিট রয়েছে।

সম্প্রতি দেশজুড়ে জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশ সদর দফতর থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। সেখানে পুলিশকে টার্গেট করে বা পুলিশ স্থাপনায় হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

এতে আরও বলা হয়, বাংলাদেশে হত্যাকাণ্ড, নাশকতা ও ধ্বংসাত্মকমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) আদলে গঠিত নব্য জেএমবির সদস্যরা।

এর মধ্যেই গত শুক্রবার পল্টনে একটি বোমা বিস্ফোরিত হয়েছে। একদিন পর একই এলাকা থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। এর চার দিনের মাথায় থানার ভেতরে বোমা বিস্ফোরিত হলো।

Previous Post

ভাইরাল হওয়া সেই দুই মেয়ের বাবাকে ট্রাক্টর পাঠালেন সোনু সুদ

Next Post

এফডিসিতে এবার ৫ গরু কোরবানি দিচ্ছেন পরীমনি

Next Post
পরীমনি কোরবানি দিচ্ছেন এফডিসিতে, ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

এফডিসিতে এবার ৫ গরু কোরবানি দিচ্ছেন পরীমনি

Bangladeshi man wearing mask entering a restaurant in Hong Kong. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: হংকংয়ে আবারও সংক্রমণ বৃদ্ধি, বিধিনিষেধ আরোপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT