চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভবনের ওপর আছড়ে পড়লো পাকিস্তানের সামরিক উড়োজাহাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:42 পূর্বাহ্ন 30, জুলাই 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পাকিস্তান-সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত

পাকিস্তানে একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৫ ক্রুসহ ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও ১২ জন।

দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

উড়োজাহাজটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে থাকা অবস্থায় মোরা কালু রাওয়ালপিন্ডির কাছে কয়েকটি ভবনের ওপর আছড়ে পড়লে সাথে সাথে ছোট উড়োজাহাজটিতে আগুন ধরে যায়।

আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ভবনগুলোতেও। যে ভবনগুলোর ওপর উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছিল সেগুলো গুঁড়িয়ে গেছে বলে জানিয়েছে ডন।

বিবৃতিতে বলা হয়েছে, নিহত ক্রুরা হলেন লেফটেন্যান্ট কর্নেল সাকিব (পাইলট),  লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম (পাইলট), নায়েব সুবেদার আফজাল, হাওয়ালদার ইবনে আমিন এবং হাওয়ালদার রেহমত।

হতাহত বাকি সবাই বেসামরিক লোকজন।

আইএসপিআর জানায়, পাকিস্তান সেনাবাহিনী এবং রেসকিউ ১১২২’র উদ্ধারকারী দল উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয় ও হতাহতদের উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ইতোমধ্যে হাসপাতালে পাঠানো হয়েছে।পাকিস্তান-সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত

আগুন নিভে গেলেও ঘটনাস্থল থেকে এখনো ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্লেনের ভগ্নাংশ আশপাশের ভবনগুলোর ছাদে পড়ে আছে বলেও জানিয়েছে সংবাদ সংস্থাটি।

তবে সামরিক উড়োজাহাজটি বিধ্বস্তের কারণ এখনো জানা যায়নি।

২০১০ সালে বেসরকারি এয়াররাইন কোম্পানি এয়ারব্লু’র একটি যাত্রীবাহী উড়োজাহাজ ইসলামাবাদের কাছে বিধ্বস্ত হয়ে ১৫২ জনের মৃত্যু হয়েছিল। সেটি ছিল পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনা।

Tags: উড়োজাহাজ দুর্ঘটনাউড়োজাহাজ বিধ্বস্ত
Previous Post

ব্রাজিলের কারাগারে ভয়াবহ দাঙ্গায় অর্ধশতাধিক নিহত

Next Post

‘আমলা নয় মানুষ সৃষ্টি করুন’

Next Post

'আমলা নয় মানুষ সৃষ্টি করুন'

'আগুন'-এর মহরতে কাদের ভক্ত শাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT