চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আগুন’-এর মহরতে কাদের ভক্ত শাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:01 পূর্বাহ্ন 30, জুলাই 2019
in বিনোদন
A A

দুই শতাধিক সিনেমায় কাজ করেছেন শাকিব খান। তার অধিকাংশ ছবির মহরত খুব ধুমধাম করেই অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁ হোটেলে এ নায়কের নতুন ছবি ‘আগুন’-এর মহরতেও হয়নি ব্যতিক্রম।

তবে এবারের মহরতে তিনি অন্যরকম অনুভূতি প্রকাশ করলেন। কারণ, শাকিব খান তার এই ছবির মহরতে পেয়েছেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে!

বক্তব্য দেওয়ার সময় শাকিব খান বলেন, আমি তার ফ্যান। তার কথার ফ্যান। তিনি অনেক চমৎকার করে কথা বলেন। যার কথা বলছি উনি ওবায়দুল কাদের স্যার।

উচ্ছ্বাস প্রকাশ করে শাকিব খান বলেন, আমি যেদিনই শুনেছি ওবায়দুল কাদের স্যার মহরতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেদিন থেকে আমি এক্সাইটেড। কারণ উনি একজন সফল মন্ত্রী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং দেশের সকল মানুষের মনে উনি জায়গা করে নিয়েছেন।

কীভাবে জায়গা করেছেন এই ব্যাখ্যা দিয়ে শাকিব খান বলেন, ওবায়দুল কাদের স্যার কিছুদিন আগে অসুস্থ ছিলেন। দেশের মানুষ তার জন্য দোয়া করেছেন। মসজিদ মাদ্রাসায় তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন মানুষ। আসলেই তিনি আমার এবং আমাদের প্রাণের মানুষ।

বক্তব্য দেওয়ার সময় চলচ্চিত্রের ভালো দিন আসছে উল্লেখ করে শাকিব খান বলেন, অনেকেই বলে থাকেন চলচ্চিত্রের দিন ফুরিয়ে যাচ্ছে। এটা নেই ওটা নেই শুনি। কিন্তু গত ঈদে আমার ‘পাসওয়ার্ড’ সিনেমাটি এত ব্যবসাসফল হয়েছে সবাই ভালো সিনেমা তৈরিতে সাহস পেয়েছেন। আমাদের চলচ্চিত্রের সুদিন শুরু হয়ে গেছে। এমন এক সময় আসবে যখন আমরা দেশে বসে ইন্টারন্যাশনাল মানের সিনেমা নিয়মিত তৈরি করবো।

মহরত অনুষ্ঠানে নবাগতা জাহারা মিতু বলেন, ‘আমি টেলিভিশনে খেলা বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করে যাচ্ছিলাম। উপস্থাপক থেকে এবার সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। মহরতে দাঁড়িয়ে কথা বলতে গিয়ে নার্ভাস লাগছে। এ সিনেমায় কাজের সুযোগ পেয়ে আমি অনেক খুশি। আমাকে সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওবায়দুল কাদের ছাড়াও উপস্থিত ছিলেন ‘আগুন’-এর নায়ক, নায়িকা, পরিচালক, অভিনেতা, অভিনেত্রীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান, মুশফিকুর রহমান গুলজার, খোরশেদ আলম খসরু সহ সিনেমা সংশ্লিষ্টরা।

বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ সিনেমায় আরও অভিনয় করতে যাচ্ছেন সুচরিতা, মিশা প্রমুখ। আগামী শনিবার থেকে শুরু হচ্ছে এ ছবির শুটিং।

Tags: আগুনওবায়দুল কাদেরমিতুলিড বিনোদনশাকিবসিনেমা
Previous Post

‘আমলা নয় মানুষ সৃষ্টি করুন’

Next Post

বরিশালে ডেঙ্গু জ্বরে ২ জনের মৃত্যু

Next Post

বরিশালে ডেঙ্গু জ্বরে ২ জনের মৃত্যু

'অ্যাভাটার' নামটি গোবিন্দ দিয়েছিলেন!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT