চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্র্যাথওয়েটকে নিয়ে কী করবে বার্সা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:37 অপরাহ্ন 23, জুলাই 2020
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনার নতুন খেলোয়াড় ব্র্যাথওয়েটের ছবি, হাতে জার্সি।. Channel i News - চ্যানেল আই নিউজ

জরুরি প্রয়োজনে আগমন, এখন কাজ ফুরিয়ে যাওয়ার পর মার্টিন ব্র্যাথওয়েটকে নিয়ে কোনো পরিকল্পনায় আসতে পারছে না বার্সেলোনা। ডেনমার্কের ফরোয়ার্ডের ইচ্ছা অবশ্য আরও লম্বা সময় ধরে ক্যাম্প ন্যুতেই থাকার।

গত ফেব্রুয়ারিতে অনেকটা জরুরি প্রয়োজনে লেগানেসকে মৌসুমের মাঝপথে ডুবিয়ে ব্র্যাথওয়েটকে দলে এনেছিল কাতালান ক্লাবটি। কোনো খেলোয়াড় ছয় মাসের বেশি সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলে জরুরি ভিত্তিতে লা লিগার অন্য দলগুলো থেকে প্রয়োজনীয় খেলোয়াড় কিনতে পারে সংশ্লিষ্ট ক্লাব। এই আইনের ফাঁক গলে ন্যু ক্যাম্পে আনা হয় ব্র্যাথকে। লুইস সুয়ারেজ তখন লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন, উসমানে ডেম্বেলে যথারীতি চোটে। অনেক দেনদরবারের পর ১৮ মিলিয়ন বাই আউট ক্লজ খরচ করে ব্র্যাথওয়েটকে আনে বার্সা।

বাস্তবতা হচ্ছে, ব্র্যাথওয়েটকে এখন আর প্রয়োজন মনে করছে না বার্সা। যদিও খুব খারাপ খেলেননি তিনি। বরং শুরুর দিকে বেশ ঝলকও দেখিয়েছেন। তারপর মূল একাদশ কিংবা বদলি হিসেবেও তেমন একটা মাঠে নামাননি কোচ কিকে সেতিয়েন।

ব্র্যাথওয়েটের জন্য পরিস্থিতি আরও খারাপ করেছে করোনা মহামারী। চার মাস বিরতির পর যখন আবারও খেলা শুরু হয়, ততদিনে সুস্থ হয়ে গেছেন সুয়ারেজ। এমনকি সাইডলাইন থেকে যখন খেলোয়াড় দরকার পড়ে, তখন কিশোর আনসু ফাতিকেই বেশি সময় দেন কোচ।

এখন যা সিদ্ধান্ত নেয়ার ব্র্যাথওয়েটকেই নিতে হবে যে কাতালোনিয়ায় থাকবেন নাকি দল পাল্টাবেন। এদিকে বার্সাও ভুগছে সিদ্ধান্তহীনতায়। যদি লৌতারো মার্টিনেজকে ইন্টার থেকে দলে আনতেই পারে ক্লাবটি, তাতে মাঠে নামার সুযোগ যে খুব কমই মিলবে সেটি না বোঝার কোনো কারণ নেই ব্র্যাথওয়েটের।

Tags: বার্সাব্র্যাথওয়েটলা লিগালিড স্পোর্টসলেগানেস
Previous Post

করোনাক্রান্ত স্বামী-স্ত্রীর গল্প নিয়ে আরিয়ান

Next Post

স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস থেকে মেডিক্যালের প্রশ্নফাঁস!

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ ও মোবাইল অ্যাপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস থেকে মেডিক্যালের প্রশ্নফাঁস!

তাসকিন অনুশীলনে হাসিমুখে ব্যাটিং প্র্যাকটিস করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কষ্ট হলেও মেনে নিচ্ছেন তাসকিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT