চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাক্রান্ত স্বামী-স্ত্রীর গল্প নিয়ে আরিয়ান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:35 অপরাহ্ন 23, জুলাই 2020
in বিনোদন
A A
স্বামী-স্ত্রীর গল্প নিয়ে ছবি, একে অপরের সাথে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা চার মাস ঘরবন্দি থেকে গেল ৭ জুলাই মিজানুর রহমান আরিয়ানের ‘প্রাণ প্রিয়’ নাটকের মাধ্যমে শুটিংয়ে ফেরেন সময়ের জনপ্রিয় টিভি নায়ক অপূর্ব, মেহজাবীন। তবে একদিনের মাথায় তিনিসহ পুরো ইউনিটকে ফিরতে হয়েছিলো হোম কোয়ারেন্টাইনে। কারণ, ৮ জুলাই ইউনিটের দুজন করোনা পজেটিভ ধরা পড়ে!

টানা ১২ দিন ঘরে থেকে দুই দফা করোনা টেস্ট দিয়ে ফলাফল নেগেটিভ নিয়ে ফের শুটিংয়ে ফিরেন অপূর্ব। নির্মাতার অবস্থাও একই। দুজনে মিলে ফের শুরু করলেন ঈদ মিশন। এবার ঈদের আরেকটি প্রজেক্ট। নাম ‘জানবে না কোনদিন’। এতে অপূর্বর নায়িকা তাসনিয়া ফারিন।

আরিয়ান জানান, ২০ জুলাই শুটিংয়ে ফিরে প্রথমে শেষ করেছেন অপূর্ব-মেহজাবীনের ‘প্রাণ প্রিয়’ নাটকের বাকি থাকা দুটি দৃশ্যের কাজ। ২১ জুলাই থেকে ২৩ জুলাই শেষ করলেন ‘জানবে না কোনদিন’ এর কাজ। তারও আগে ইউনিটের ২৬ সদস্যের করোনা টেস্ট করা হয়েছে। পাওয়া গেছে নেগেটিভ ফলাফল।

দুটি নাটকই প্রযোজনা করেছে সিএমভি। যা উন্মুক্ত হবে ঈদ আয়োজনে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

‘জানবে না কোনদিন’ নাটকটি প্রসঙ্গে এর চিত্রনাট্যকার ও নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘আমি কখনোই প্রচারের আগে নাটকের গল্পটা বলতে চাই না। পারলে শিল্পীদের নামও এড়িয়ে যাই। কারণ এগুলো আগাম বললে, দর্শকদের আগ্রহ হারানোর সম্ভাবনা তৈরি হয়। তো এই ঈদের জন্য এটি আমার দ্বিতীয় প্রজেক্ট। কাজটি ঠিকঠাক শেষ করতে পেরেছি। এটাই বড় কথা।’

এদিকে অপূর্ব নাটকটির গল্প প্রসঙ্গে জানান, গল্পটা এই করোনাকালকে ঘিরে। দুজন করোনাক্রান্ত স্বামী-স্ত্রীর প্রেম ও ক্রাইসিসের গল্প এটি।

অপূর্ব বলেন, আসলে বাস্তবতা মেনে নিয়েই সবাইকে এখন চলতে হবে। এটাই নিউ নরমাল। তবে এবার আরও সতর্ক হয়ে কাজ করছি। চেষ্টা করবো এরমধ্যে যাদের কথা দিয়েছি তাদের কাজগুলো শেষ করার। এমনিতেই তো প্রায় সাড়ে চার মাস কাজের বাইরে ছিলাম।

নির্মাতা আরিয়ান জানান, এই ঈদে তিনি আরও একটি প্রজেক্ট করছেন অপূর্বকে নিয়ে। সিএমভি’র প্রযোজনায় ‘ছায়াছবি’ নামের এই নাটকটিতে অপূর্বর বিপরীতে থাকছেন মেহজাবীন চৌধুরী।

এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এবারের ঈদে ১০টি বিশেষ নাটক নির্মাণের উদ্যোগ নিয়েছেন। যার বেশিরভাগই তারকা সমৃদ্ধ।

তার ভাষ্যে, ‘প্রতিটি কাজের আগেই আমরা পুরো ইউনিটের করোনাভাইরাস টেস্ট করাচ্ছি নিজেদের উদ্যোগে। ফলাফল নেগেটিভ নিশ্চিত হয়েই শুটিংয়ে যাচ্ছি। চেষ্টা করছি, এই মহামারির ঈদেও দর্শকদের সামনে কিছু ভালো গল্প তুলে ধরার। যেগুলো দেখে মানুষ স্বস্তি পাবেন।’

Tags: অপূর্বআরিয়ানঈদমেহজাবীনসিএমভি
Previous Post

মুশফিক-মিঠুনদের সঙ্গী হলেন তাসকিন

Next Post

ব্র্যাথওয়েটকে নিয়ে কী করবে বার্সা?

Next Post
বার্সেলোনার নতুন খেলোয়াড় ব্র্যাথওয়েটের ছবি, হাতে জার্সি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাথওয়েটকে নিয়ে কী করবে বার্সা?

চ্যানেল আই অনলাইন সংবাদ ও মোবাইল অ্যাপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস থেকে মেডিক্যালের প্রশ্নফাঁস!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT