চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাট হাতে মাশরাফীর অনুশীলনে ফেরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:57 অপরাহ্ন 17, মার্চ 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার মাশরাফি বসে আছেন মাঠে, পা বাঁধা ও ব্যথিত মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুকে আশার সংবাদ দিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। লিখেছেন, আট নম্বর অস্ত্রোপচার এখনই লাগছে না। ঢাকা প্রিমিয়ার লিগ খেলে অবসর সময়ে করাবেন কোমরের সার্জারি।

চেন্নাইয়ে বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ফিরে মাঠে নামতে তাই আর দেরি করলেন না লিজেন্ডস অব রূপগঞ্জের পেসার। বৃহস্পতিবার মিরপুরে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন মাশরাফী।

প্রথম রাউন্ড খেলতে পারেননি ম্যাশ। শুক্রবার শুরু হতে চলা দ্বিতীয় রাউন্ডে রূপগঞ্জের হয়ে দেখা যেতে পারে তাকে। বিকেএসপির চার নম্বর মাঠে রূপগঞ্জ খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে।

বিপিএলের মাঝপথে কোমরের চোটে ছিটকে গিয়েছিলেন মাশরাফী। আসর শেষ করতে পারেননি মিনিস্টার ঢাকার পেসার।

আগের সাতটি অস্ত্রোপচারে প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা থাকা অস্ট্রেলিয়ান সার্জন ডেভিড ইয়াংয়ের পরামর্শে মাশরাফী যান চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে। সেখানকার চিকিৎসকই জানান অস্ত্রোপচার পরে করালেও চলবে।

একাডেমি মাঠের নেটে অনুশীলনে এদিন ব্যাট হাতে নেমে পড়েন মাশরাফী। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩ হাজারের বেশি রান আছে তার, ৫০ বলে সেঞ্চুরির কীর্তিও রয়েছে। ২০১৬ সালে ফতুল্লায় শেখ জামালের বিপক্ষে কলাবাগানের হয়ে ৫১ বলে ১০৪ রানের ইনিংস খেলেছিলেন।

Tags: ডিপিএল-২০২২বাংলাদেশবাংলাদেশ ক্রিকেটমাশরাফীমিরপুরলিড স্পোর্টস
Previous Post

চ্যানেল আইয়ে দিনভর বঙ্গবন্ধু

Next Post

বই নিয়ে পৃথিবী যেভাবে ভাবছে, আমরা তা পারিনি

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বই নিয়ে পৃথিবী যেভাবে ভাবছে, আমরা তা পারিনি

তথ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, বেশ কিছু সাংবাদিক উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুকে স্বীকার না করা বাংলাদেশকে অস্বীকারের শামিল: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT