চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ে দিনভর বঙ্গবন্ধু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:44 অপরাহ্ন 17, মার্চ 2022
in বিনোদন
A A
বঙ্গবন্ধুর প্রতিকৃতি, কালো চুল ও দাড়ি সহ, পটভূমিতে জলরঙের স্টাইল. Channel i News - চ্যানেল আই নিউজ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার হাত ধরেই আসে বাঙালির স্বাধীনতা, জন্ম নেয় বাংলাদেশ। দেশের প্রতিটি কোনায় আজ উচ্চারিত হচ্ছে তার নাম। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীটি জাতীয় শিশু দিবসও। বিশেষ এই দিনটিকে ঘিরে ১৭ মার্চ বিশেষ আয়োজন সাজিয়েছে চ্যানেল আই।

দিনব্যাপী চ্যানেল আইয়ের অনুষ্ঠানমালায় রয়েছে বর্ণাঢ্য সব আয়োজন। ১৭ মার্চের দিন শুরু হয় ‘গান দিয়ে শুরু’ প্রচারের মধ্য দিয়ে। অনুষ্ঠানটি স্টুডিও থেকে প্রচার হয় সকাল সাড়ে ৭টায়। শিল্পী ছিলেন মৌমিতা, অনন্যা আচার্য ও ইমরান খন্দকার। অনুষ্ঠানটি পরিচানা করেন মোস্তাফিজুর রহমান নান্টু।

কবি সাহিত্যিকদের অংশগ্রহণে দুপুর ১২টা ৫ মিনিটে প্রচার হয় ‘বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা’।

এদিন বিকেল ৩টা ৫ মিনিটে দেখানো হবে শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘অমি ও আইসক্রিমঅলা’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সুমন ধর। এ চলচ্চিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আবুল হায়াত, জয়ন্ত চট্টোপাধ্যায়, নয়ন, পাপিয়া আলী সরকার, মিছিল, আগুন প্রমুখ।

শিশুদের আবৃত্তি এবং ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ নিয়ে অনুষ্ঠান ‘শিশুবন্ধু বঙ্গবন্ধু’ প্রচারিত হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। নির্দেশনায় মাহমুদুল হাসান রনি।

রাত ৭টা ৩০ মিনিটে প্রচার হবে রাজিবুল ইসলাম রাজিবের রচনা ও পরিচালনায় বিশেষ নাটক ‘বাজান’। অভিনয়ে ইন্তেখাব দিনার, শামীমা তুষ্টি, শেখ মেরাজ প্রমুখ।

শাইখ সিরাজের নির্মাণে বিশেষ প্রামাণ্য প্রতিবেদন ‘মাটি ও মানুষের মহান নেতা’ রাত ৯টা ৪০ মিনিটে দেখানো হবে।

প্রকৃতি ও জীবন এর বিশেষ অনুষ্ঠান ‘ বঙ্গবন্ধু, বাংলাদেশ ও প্রকৃতি’ প্রচার হবে রাত ১১টা ৩০ মিনিটে। পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় মুকিত মজুমদার বাবু।

Tags: আগুনআবুল হায়াতচ্যানেল আইজয়ন্ত চট্টোপাধ্যায়নয়নবঙ্গবন্ধুমিছিললিড বিনোদনসিনেমা
Previous Post

সবাইকে একটি করে গাছ লাগানোর আহবান প্রধান বিচারপতির

Next Post

ব্যাট হাতে মাশরাফীর অনুশীলনে ফেরা

Next Post
ক্রিকেটার মাশরাফি বসে আছেন মাঠে, পা বাঁধা ও ব্যথিত মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাট হাতে মাশরাফীর অনুশীলনে ফেরা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বই নিয়ে পৃথিবী যেভাবে ভাবছে, আমরা তা পারিনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT