চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যর্থতা ভুলে টাইগার ‘এ’ দলের আসন্ন সিরিজ প্রস্তুতি

তামান্না তৃষা by তামান্না তৃষা
4:09 পূর্বাহ্ন 11, অক্টোবর 2015
in স্পোর্টস
A A

ভারত সফরের ব্যর্থতা ভুলে ভালো কিছুর প্রত্যাশায় সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে যেতে চায় বাংলাদেশ ‘এ’ দল। আসন্ন সিরিজকে সামনে রেখে দুপুরে অনুশীলন শেষে এ কথা জানান দলের সহ-অধিনায়ক সৌম্য সরকার। জাতীয় দল বিবেচনায় না রেখে ম্যাচকেই প্রাধান্য দেবেন বলে জানিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

এ সময়টায় দেশের ক্রিকেট অঙ্গনে উত্তাপ ছড়ানোর কথা ছিল বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। হোম গ্রাউন্ডে পর পর দুটো সিরিজ বাতিল হওয়ায় বেশ ঝিমিয়ে পড়েছে বাংলাদেশের ক্রিকেট। তাই প্রায় এক মাস আগে আইসিসি’র ক্যালেন্ডারে যোগ হওয়া বাংলাদেশ ‘এ’ দলের সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে সিরিজ দুটি এখন গুরুত্ব পাচ্ছে।

তাই পুরো প্রস্তুতিটা এই সফরকে কেন্দ্র করেই। অনুশীলন ক্যাম্পের শুরুর দিনেই নিজেদের গোছানোর চেষ্টা ছিল ১৬ সদস্যের স্কোয়াডে।

এ দফায় দলে সহ-অধিনায়কের দায়িত্বে সৌম্য সরকার। তাই বোলিং-ব্যাটিংয়ের পাশাপাশি বাড়তি দায়িত্বটাও নিতে তৈরী এই অলরাউন্ডার। সৌম্য সরকার বলেন, আমরা যত ম্যাচ খেলবো ততো আমাদের ভালো হবে। ম্যাচ খেলার মাধ্যমে চেষ্টা করবো ভুলগুলো কাভার করার জন্য। নিজেকে প্রস্তুত করবো যে আমরা কি ভুল হচ্ছে,  কোথায় আরও উন্নতি করতে পারবো এ বিষয়গুলোতে বেশি জোর দেবো।

সুযোগের সদ্ব্যাবহার করতে চান জাতীয় লিগে তিনটি ডাবল সেঞ্চুরি হাঁকানো মিডল অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি বলেন, যদি জাতীয় দল নিয়ে চিন্তা করি তবে আমার জন্য ভুল হবে। আমার চিন্তা থাকবে আমি যেই সফরে যাচ্ছি তাতে ভালো করা। এই সফরে ভালো করলে এমনিতেই আমি জাতীয় দলে চলে আসবো ইনশাল্লাহ। এর জন্য নির্বাচকেরা আছেন। ওনারা ভালো বলতে পারবে। আমার কাজ পারফরম্যান্স করা আমি সেটা করতে থাকি। বাকিটা উনাদের উপর ছেড়ে দিলাম।

১৪ অক্টোবর সাউথ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল। তিনটি ওয়াডে ও তিন দিনের ম্যাচ শেষে ৩০ অক্টোবর জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুটি চার দিনের ম্যাচ খেলবে জুনিয়র টাইগাররা।

Tags: বাংলাদেশ ‘এ’ দলবাংলাদেশ ক্রিকেট
Previous Post

‘সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিদেশী হত্যার রহস্য খুঁজছে সরকার’

Next Post

নাম ঠিকানা পেলো কুকুরের কামড়ে আহত শিশু

Next Post

নাম ঠিকানা পেলো কুকুরের কামড়ে আহত শিশু

চাদে তিন দফা বোমা হামলায় নিহত ৩৭

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT