আফ্রিকার দেশ চাদের শহর লেক চাদে তিন দফা বোমা হামলায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে। আহত ৫২ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চাদের একটি মাছের বাজারে প্রথমে বোমা হামলা হয়। এরপর আরো দু’দফা বোমা হামলা চালানো হয় একটি শরণার্থী শিবিরে।
এ হামলার জন্য নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারামকে সন্দেহ করা হচ্ছে।
চলতি সপ্তাহেই নিজেদের শক্তি ও যোদ্ধার সংখ্যা জানান দিতে দু’টি ভিডিও প্রকাশ করেছে বোকো হারাম।
এর একটিতে আইএস-এর প্রধান আবু বকর-আল বাগদাদির সাথে বোকো হারামের একাত্মতা প্রকাশের ছবিও রয়েছে।






