চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যবসায়ীদের কাছে বাজেট প্রস্তাব চেয়েছে এনবিআর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:13 অপরাহ্ন 12, মার্চ 2020
in অর্থনীতি
A A

ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান, বুদ্ধিজীবী মহল ও সব পর্যায়ের করদাতাদের কাছ থেকে ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রস্তাব চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

২২ মার্চের মধ্যে বিভিন্ন চেম্বার ও বণিক সমিতিগুলোকে বাজেট সংক্রান্ত প্রস্তাব ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের কাছে পাঠাতে বলা হয়েছে। এর পাশাপাশি এনবিআরে একটি সফট কপিও পাঠাতে হবে।

বৃহস্পতিবার এনবিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট চেম্বার ও সমিতিগুলো বাজেট প্রস্তাব ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের কাছে পাঠাবে। আর সেই প্রস্তাবনার একটি সফট কপি এনবিআরের ই-মেইলে পাঠাতে হবে। ই-মেইল ঠিকানা হলো: [email protected]

এছাড়া যেসব প্রতিষ্ঠান, সংস্থা বা দপ্তর কোনো চেম্বার বা সমিতির সদস্য নয়, তারা সরাসরি প্রধান বাজেট সমন্বয়কারীর কাছে কিংবা ই-মেইলে বাজেট প্রস্তাব পাঠাতে পারবে।

এর পাশাপাশি ব্যক্তি পর্যায়ে কেউ বাজেট প্রস্তাব এনবিআরে সরাসরি কিংবা ই-মেইলে পাঠাতে পারবেন।

আগামী ১৯ মার্চ থেকে এনবিআর মাসব্যাপী ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অংশীদার সংগঠনের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শুরু করবে। এনবিআরের প্রথম সচিব (মূসক নিরীক্ষা ও গোয়েন্দা) ড. আবু নূর রাশেদ আহম্মেদকে বাজেট সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রাক-বাজেট আলোচনার প্রথম দিনে বাংলাদেশ সিরামিক ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টাস এসোসিয়েশন অংশ নিবে এবং শেষ দিন ১৯ এপ্রিল পোল্ট্রি ও কৃষি শিল্পখাতের কয়েকটি সংগঠন আলোচনায় অংশ নেবে। প্রাক-বাজেট আলোচনার পর এফবিসিসিআইয়ের সঙ্গে পরামর্শ সভা করবে এনবিআর।

এনবিআর আশা করছে অর্থবহ আলোচনা ও বিশ্লেষণধর্মী বাজেট প্রস্তাবনার মাধ্যমে আগামী অর্থবছরের জন্য একটি গণমুখী, অংশগ্রহণমূলক ও সুষম বাজেট প্রণয়ন করা সম্ভব হবে।

Tags: এনবিআরএফবিসিসিআইবাজেট প্রস্তাব
Previous Post

করোনা: স্বাস্থ্য মন্ত্রণালয়কে থার্মাল স্ক্যানার উপহার দিলো সামিট

Next Post

বিভাগ ও জেলা পর্যায়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান পুনর্বিন্যাস

Next Post

বিভাগ ও জেলা পর্যায়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান পুনর্বিন্যাস

করোনা: স্থগিত বাংলাদেশ গেমস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT