চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোল্টরা সুবিধা পেলে পিছিয়ে থাকবেন না ইবাদতরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:25 অপরাহ্ন 08, জানুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার কোচ প্রেস কনফারেন্সে মুখোমুখি হন সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শরিফুল-ইবাদতরা মাউন্ট মঙ্গানুইতে ছিলেন আগুনে মেজাজে। একটার পর একটা তোপ দেগেছেন। ক্রাইস্টচার্চেও তাদের দিকে থাকবে চোখ। যদি স্বরূপে জ্বলেন তারা, পিছিয়ে থাকবেন না স্বাগতিকরাও। পেস সহায়ক উইকেটে ভয়ঙ্কর হয়ে ওঠার রেকর্ড অহরহ বোল্ট-সাউদিদের। রাসেল ডমিঙ্গো অবশ্য আশাবাদীর দলেই। কোচ বলছেন, কিউইরা সুবিধা পেলে পিছিয়ে থাকবেন না টাইগাররাও।

হ্যাগলি ওভালে রোববার শুরু হতে চলা টেস্টে টস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন টাইগারদের প্রধান কোচ। পেস বোলিং সহায়ক উইকেটে শুরুতে বোলিং করতে পারলে স্বাগতিকদের ভালোভাবে ঘায়েল করতে পারবেন ইবাদতরা।

‘এখনও পিচ দেখিনি। ডানেডিন, ওয়েলিংটন ও হ্যামিল্টনে গেলেও ক্রাইস্টচার্চে টেস্টের জন্য আমার আসা হয়নি আগে। এই উইকেটে পেসাররা অনেকবেশি সুবিধা পায়। আমাদেরও সুবিধা দিবে।’

পেস সহায়ক উইকেটে বোল্ট-সাউদি-জেমিসনরা সহায়তা পেলে বাংলাদেশের পেসাররাও সুবিধা নেবেন, মনে করিয়ে দিলেন ডমিঙ্গো। ইবাদত-তাসকিনদের বোলিং নিয়ে আত্মবিশ্বাসী কোচ।

‘আমাদের ক’জন মানসম্পন্ন পেসার আছে। খুব কম সময়ে ঘাসের উইকেটে সুবিধা নেয়ার কথা ভাববে বাংলাদেশ। আমাদের তিন পেসার অনেক উঁচু মানের, তারা আত্মবিশ্বাসী। শুরুতে কয়েকটি উইকেট তুলতে পারলে আশা করি তাদের ঘায়েল করতে পারব।’

বাংলাদেশের বিপক্ষে সিরিজে বাঁচানোর ম্যাচে আবার টসের খুব একটা ভূমিকা দেখছেন না টম ল্যাথাম। কিউই অধিনায়ক মনে করেন ম্যাচ জয়ের ভাগ্য এখন টসে হার-জিতের উপর নির্ভর করে না। তবে টাইগার কোচ মনে করেন, ক্রাইস্টচার্চে টসের গুরুত্ব অনেক।

‘আমি মনে করি, ক্রাইস্টচার্চে টস অনেক গুরুত্বপূর্ণ হবে। এখানে গত ১০ ম্যাচে আগে ব্যাট করা দল জিতেছে মাত্র একটি ম্যাচ। প্রথম ইনিংসে গড়ে ২৬০-২৭০ রান হয়। নতুন বল ব্যবহারের জন্য প্রথমদিন অনেক গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ড টস জিতলে বোলিং করতে চাইবে, আমরাও চাইব। এখানে টস অনেক গুরুত্বপূর্ণ হবে।’

Tags: ইবাদতক্রাইস্টচার্চডমিঙ্গোতাসকিনলিড স্পোর্টস
Previous Post

আদালত কখনই সমাজ-রাষ্ট্রকে ধ্বংস করা ব্যক্তির পক্ষে যেতে পারে না

Next Post

ধলেশ্বরীতে নিখোঁজদের সন্ধানে স্বজনদের বিক্ষোভ

Next Post
নিখোঁজদের সন্ধানে স্বজনদের বিক্ষোভে ধলেশ্বরীতে জনসমাগম।. Channel i News - চ্যানেল আই নিউজ

ধলেশ্বরীতে নিখোঁজদের সন্ধানে স্বজনদের বিক্ষোভ

পুলিশের হাতে গ্রেপ্তার ৫ যুবক, দুই গারো তরুণী ধর্ষণের ঘটনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই গারো তরুণীকে সংঘবদ্ধধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT