চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালত কখনই সমাজ-রাষ্ট্রকে ধ্বংস করা ব্যক্তির পক্ষে যেতে পারে না

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
2:17 অপরাহ্ন 08, জানুয়ারি 2022
in - সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবন, শান্তিপূর্ণ পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আদালত কখনই সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করা ব্যক্তির পক্ষে যেতে পারেনা’ উল্লেখ করে হাইকোর্ট বলেছেন, ‘আদালত কখনই ইয়াবাসহ সকল প্রকার মাদক দ্রব্যের ব্যবসার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের পক্ষে যাবেনা।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক আসামীর অন্তর্বর্তীকালীন জামিন আবেদন সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে নামঞ্জুর করে দেয়া আদেশে বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এই অভিমত ব্যক্ত করেছেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এই আদেশে হাইকোর্ট বলেছেন, ‘ইয়াবাসহ সকল প্রকার মাদকদ্রব্য ব্যবসার সাথে সম্পৃক্ত ব্যক্তি অসংখ্য স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া নিরপরাধ তরুণ-তরুণী তথা ছেলে-মেয়ের মৃত্যুর কারণ। অসংখ্য নিরপরাধ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ-তরুণী ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকে আসক্ত হয়ে মৃত্যুর মুখে ধাবিত হচ্ছে। তাই ইয়াবাসহ সকল প্রকার মাদক দ্রব্যের ব্যবসার সাথে সম্পৃক্ত অভিযুক্ত ব্যক্তি সমাজের জন্য ক্ষতিকর। এরা সমাজের জঞ্জাল স্বরূপ। এদের কর্মকাণ্ড সামাজের জন্য মারাত্মক হুমকি। সুতরাং এদের জামিনের বিষয়ে অসংখ্য নিরাপরাধ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ-তরুণীসহ সমাজ ও রাষ্ট্রের বিষয়টি সর্বাজ্ঞে বিবেচনায় নিতে হবে। আদালত কখনই ইয়াবাসহ সকল প্রকার মাদক দ্রব্যের ব্যবসার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের পক্ষে যাবেনা। আদালত কখনই সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করা ব্যক্তির পক্ষে যেতে পারেনা। আদালত কখনই অসংখ্য নিরপরাধ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ তরুনীদের মৃত্যুর কারণ সৃষ্টিকারী ব্যক্তিদের পক্ষে যাবেনা।’

১০০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় গাজিপুরের কালিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সোহেল নামের এক আসামীর জামিন আবেদন গত বছরের ৭ সেপ্টেম্বর নামঞ্জুর করেন গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। পরবর্তীকালে এই আদেশের বিরুদ্ধে সোহেলের করা আবেদন গত বছরের ২১ অক্টোবর খারিজ করেন গাজীপুরের সিনিয়র দায়রা জজ আদালত। এরপর সোহেল হাইকোর্টের জামিন আবেদন করেন। সে আবেদনের শুনানি নিয়ে গত বছরের ২৪ নভেম্বর বিচারপতি মোঃ আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দ্বিধাবিভক্ত আদেশ দেন।

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী রুল জারি করে আসামী সোহেলের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন। তবে বেঞ্চের অপর বিচারপতি মো. সোহরাওয়ারদী রুল জারি করে সোহেলের অন্তবর্তীকালীন জামিন আদেশ প্রত্যাখান করেন। সোহেলের অন্তবর্তীকালীন জামিন বিষয়ে হাইকোর্ট বেঞ্চের দ্বিধাবিভক্ত এই  আদেশের পরিপ্রেক্ষিতে বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। এরপর প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি মো. আশরাফুল কামালের  একক বেঞ্চে পাঠান। সে অনুযায়ী এই বেঞ্চ বিষয়টির ওপর শুনানি নিয়ে আদেশ দেন। বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ আদেশে বলেছেন, ‘রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসামী সোহেলের অন্তর্বর্তীকালীন জামিন আবেদন সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে নামঞ্জুর করা হলো। আর আদেশের অনুলিপি দেশের সকল মুখ্য মহানগর হাকিম এবং মুখ্য বিচারিক হাকিম বরাবর ই-মেইল পাঠানোর জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ প্রদান করা হলো।’

আদালতে আসামি সোহেলের পক্ষে শুনানি করেন আইনজীবী মোঃ হারুন-অর-রশিদ। আর  রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোঃ আশেক মমিন। তার সাথে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল লাকী বেগম ও ফেরদৌসী আক্তার।

Tags: ইয়াবামাদকদ্রব্যহাইকোর্ট
Previous Post

সালমান-ক্যাটরিনার দিল্লী যাওয়া হলো না!

Next Post

বোল্টরা সুবিধা পেলে পিছিয়ে থাকবেন না ইবাদতরা

Next Post
অস্ট্রেলিয়ার কোচ প্রেস কনফারেন্সে মুখোমুখি হন সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বোল্টরা সুবিধা পেলে পিছিয়ে থাকবেন না ইবাদতরা

নিখোঁজদের সন্ধানে স্বজনদের বিক্ষোভে ধলেশ্বরীতে জনসমাগম।. Channel i News - চ্যানেল আই নিউজ

ধলেশ্বরীতে নিখোঁজদের সন্ধানে স্বজনদের বিক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT