আলবার্ট আইনস্টাইন। নোবেলজয়ী এই পদার্থবিজ্ঞানীর জন্ম জার্মানিতে ১৮৭৯ সালে। তিনি তাঁর আপেক্ষিকতার তত্ত্ব এবং বিশেষত ভর-শক্তি সমতুল্যতার সূত্র আবিষ্কারের জন্য বিখ্যাত হলেও, বেহালাবাদক হিসেবেও খ্যাতি ছিল তাঁর। আইনস্টাইনের এই সৃজনশীল দিকটি যুগে যুগে বহু মানুষকে অনুপ্রাণিত করেছে।








