চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবার স্বপ্ন পূরণে করণের ‘কলঙ্ক’ ও সঞ্জয়-মাধুরী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:50 অপরাহ্ন 18, এপ্রিল 2018
in বিনোদন
A A

এটি ছিল বাবার স্বপ্ন। করণ যোহরের বাবার স্বপ্ন।  ‘কুচ কুচ হোতা হ্যায়’ এর করণ যোহর। কিংবা ‘কাভি খুশি কাভি ঘাম’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ অথবা ‘কফি উইথ করণ’ এর করণ যোহর। বাবার মৃত্যুর পনের বছরের মাথায় এসে তার স্বপ্ন পূরণের সিদ্ধান্ত নিয়েছেন করণ যোহর। সেই স্বপ্নে জুড়ে যাবে নব্বই দশকের অসাধারণ জুটির পুনর্মিলন। ২৫ বছর পর। ‘খলনায়ক’ সঞ্জয় দত্ত এবং ‘তেজাব’ মাধুরী দীক্ষিতের পর্দায় মিলন। যদিও দুজনের বাস্তব সম্পর্কের পথ এক সময় জমাট ছিল একদিকেই।

বাবা যশ যোহরের অন্যতম স্বপ্নের প্রজেক্ট ছিল ‘কলঙ্ক’। কিন্তু করা হয়ে ওঠেনি। ২০০৪ সালে মারা যান যশ যোহর। ১৯৪০ সালের প্রেক্ষাপট নিয়ে সাজানো সিনেমার পটভূমি। অবিভক্ত ভারতের গল্প সেটি। করণ যোহরের বাবার জন্ম অবিভক্ত ভারতের বর্তমান পাকিস্তানের লাহোরের পাঞ্জাবে। ১৯২৯ সালে। তার কৈশোরে বিভক্ত হয়ে যায় ভারত। ঐতিহাসিক পটভূমিতে দেশভাগের যন্ত্রনা এবং অপূর্ণ ভালোবাসার গল্পে ‘কলঙ্ক’ তৈরী করতে চলেছেন করণ যোহর।

সিনেমাতে ‘খলনায়ক’, ‘সাজন’ জুটি সঞ্জয় দত্ত এবং মাধুরী দীক্ষিত আবার একসঙ্গে পর্দায় ফিরছেন। রিল এবং রিয়েল লাইফের দুজনের জমাট রসায়ন নব্বই দশকের বলিউড তথা উপমহাদেশ আচ্ছ্বন্ন করে রেখেছিল। সঞ্জয় দত্তের অন্ধকার জগতের সম্পৃক্ততায় বিচ্ছিন্ন হয়ে যান দুজন। মূলত ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণে সঞ্জয়ের সম্পৃক্ততা তাদের বিচ্ছেদ প্রক্রিয়া দ্রুত করে।

চলচ্চিত্রটিতে ‘অক্টোবর’ খ্যাত বরুণ ধাওয়ান এবং ‘রাজি’ খ্যাত আলিয়া ভাট এর পাশাপাশি ‘আশিকী ২’ এর আদিত্য রয় কাপুর এবং ‘রাউডি রাঠোর’ সোনাক্ষী সিনহাকে চুক্তিবদ্ধ করেছেন করণ যোহর।

বহু তারকা সমৃদ্ধ সিনেমাটির মুক্তির সম্ভাব্য তারিখ আগামী এপ্রিলে। ১৯ এপ্রিল। সিনেমাটি পরিচালনা করছেন ‘টু স্টেট’ খ্যাত নির্মাতা অভিষেক বর্মণ।এমন সিনেমার জন্য এক বছর অপেক্ষা করতেই পারে সিনেমা প্রেমীরা।

Tags: করণ যোহরমাধুরী দীক্ষিতসঞ্জয় দত্ত
Previous Post

বেহালাবাদক আইনস্টাইনের কথা মনে পড়ে?

Next Post

মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় বাদীর পরবর্তী জেরা ৯ মে

Next Post

মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় বাদীর পরবর্তী জেরা ৯ মে

রাখাইনদের জলকেলি উৎসবে মেতেছে কক্সবাজার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT