চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেরসিক রেফারি এই উদযাপনের মানেই বুঝলেন না!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:16 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2019
in ফুটবল, স্পোর্টস
A A

গোল করেই গ্যালারির দিকে ছুটলেন সার্জিও রামোস। দুই হাত চশমার মতো করে রাখলেন চোখে। কিন্তু এই উদযাপনের ভঙ্গি ভালো ঠেকল না রেফারি ডেনিজ আয়তেকিনের কাছে। উদযাপনের ভিন্ন অর্থ মনে করে স্প্যানিশ অধিনায়ককে দেখালেন হলুদ কার্ড!

২০২০ ইউরোর বাছাইপর্বে রোমানিয়ার বিপক্ষে বৃহস্পতিবার রাতে স্পটকিকে দলে প্রথম গোলটা করেন রামোস। ২৯ মিনিটে করা তার গোলের একটি বিশেষত্বও আছে। একজন ডিফেন্ডার হয়েও স্পেনের সর্বকালের সেরা ১০ গোলদাতার তালিকায় ঢুকে গেছেন স্প্যানিশ অধিনায়ক। আন্তর্জাতিক ফুটবলে তার গোল সংখ্যা এখন ২১।

বিশেষ গোল, তাই বিশেষভাবে উদযাপন করতে চাইলেন রামোস। কিন্তু রেফারি ভাবলেন স্বাগতিক রোমানিয়ার দর্শকদের খেপানোর উদ্দেশ্যে বুঝি এমন উদযাপন। তাই কিছু না ভেবে রামোসকে দেখালেন হলুদ কার্ড!

পরে রামোসকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হয়েছে যে দর্শকদের রাগানোর জন্য এমনটা করেননি তিনি। উদযাপনের লক্ষ্য ছিল তার ভাগ্নে, ‘আমি রেফারিকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি যে আমার চশমা উদযাপনটা ছিল আমার ভাগ্নের উদ্দেশ্যে। তাকে বোঝাতে চেয়েছি যে, আমার মতো তোমারও চোখে চশমা পরা উচিত। এটা করেছি তাকে খুশি করার জন্য। গোলটা তাকেই উৎসর্গ করেছি। কিন্তু রেফারি কিছু না বুঝেই আমাকে কার্ড দেখালেন!’

ভুল বুঝে শুধু শুধুই যে রামোসকে কার্ড দেখিয়েছেন সেটা বুঝতে পারছেন রেফারি আয়তেকিনও। সবকিছু শুনে পরে স্প্যানিশ অধিনায়কের কাছে ক্ষমাও চেয়েছেন।

এতে অবশ্য রেফারির উপর থেকে রাগ কমছে না স্প্যানিশ খেলোয়াড়দের। ২-১ গোলে জেতা ম্যাচে ৮০ মিনিটে ডিয়েগো লরেন্তেকে ফাউলের দায়ে লাল কার্ড দেখান আয়তেকিন। পরে রিপ্লেতে দেখা গেছে কোনো দোষ ছিল না স্প্যানিশ খেলোয়াড়ের। সুযোগ বুঝে ১০ জনের স্পেন দলকে শেষদিকে ভীষণ চাপে রেখে অল্পের জন্য ম্যাচটা বের করে নিতে পারেনি রোমানিয়া। স্পেন ম্যাচ বাঁচিয়েছে অল্পের জন্যে।

Tags: লিড স্পোর্টসসার্জিও রামোস
Previous Post

হিরোইজমের মাধ্যমে কিশোর গ্যাং কালচারের উদ্ভব

Next Post

তিন বছরে কিশোর গ্যাংয়ের প্রায় ৪শ’ সদস্য আটক: র‌্যাব

Next Post

তিন বছরে কিশোর গ্যাংয়ের প্রায় ৪শ’ সদস্য আটক: র‌্যাব

আজ রাতেই চাঁদে অবতরণের গৌরব অর্জন করবে ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT