চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ রাতেই চাঁদে অবতরণের গৌরব অর্জন করবে ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:05 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2019
in আন্তর্জাতিক
A A

অবশেষে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে ভারতবাসী। সবকিছু ঠিক থাকলে শুক্রবার মধ্যরাতেই চাঁদের মাটি স্পর্শ করবে ভারতের মহাকাশ যান চন্দ্রযান-২। এরমধ্য দিয়ে চতুর্থ দেশ হিসেবে চাঁদে যাওয়ার গৌরব অর্জন করবে ভারত।

আনন্দঘন এই মুহূর্তের জন্য পুরো ভারতবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পিছিয়ে নেই এক্ষেত্রে। শিশুদের নিয়ে ঐতিহাসিক এই মুহূর্ত উপভোগ করবেন তিনি।

এনডিটিভি জানায়, শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার কথা রয়েছে এই মহাকাশ যানের। চন্দ্রযান-২ সফলভাবে অবতরণ করতে পারলে চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি পৌঁছানোর ইতিহাস গড়বে ভারত।

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, ইতোমধ্যে চাঁদে অবতরণকারী যান বিক্রম মূল মহাকাশ যান থেকে নিজেকে পৃথক করে নিয়ে চাঁদের চারপাশে প্রদক্ষিণ করছে। আশা করা হচ্ছে চাঁদের থেকে দূরত্ব কমিয়ে আড়াইটার মধ্যে বিক্রম চাঁদের মাটি ছুঁতে পারবে।

ইসরো আরও জানায়, সফলভাবে অবতরণ কনরতে পারলে রোভার ‘প্রজ্ঞান’ ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টার মধ্যে চাঁদের ল্যান্ডার থেকে বেরিয়ে আসবে। এবং চাঁদের উৎস সম্বন্ধে বিশদ বিবরণ, উপগ্রহে পানির উপস্থিতিসহ বিভিন্ন বিষয়ের ওপর ছবি তুলে পরীক্ষা-নিরীক্ষা শুরু করবে।

এই ইতিহাসের সাক্ষী থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারা দেশের প্রায় ৭০ জন ছাত্র একসঙ্গে সেই ঐতিহাসিক মুহূর্তের সঙ্গী হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।

ইসরোর অনলাইন কুইজ প্রতিযোগিতায় প্রত্যেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে বেছে নেওয়া হয়েছে সেরা দুই স্কোরারকে। তারা সবাই বেঙ্গালুরুতে ইসরোর কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে চন্দ্রযান-২ এর চন্দ্রাবতরণের সাক্ষী হবে।

Tags: চন্দ্রযান-২চাঁদে অবতরণভারত
Previous Post

তিন বছরে কিশোর গ্যাংয়ের প্রায় ৪শ’ সদস্য আটক: র‌্যাব

Next Post

‘প্রতারণা’র অভিযোগ নিয়ে মুখ খুললেন নোবেল

Next Post

‘প্রতারণা’র অভিযোগ নিয়ে মুখ খুললেন নোবেল

কিশোর গ্যাং বন্ধে করণীয় কী?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT