চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃহস্পতিবার বিকেলে মুক্তির সিদ্ধান্ত, শুক্রবার মুক্তি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:09 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2020
in বিনোদন
A A
দুজন ব্যক্তি একটি লিফটে, একজন মহিলা ও একজন পুরুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

কোনো ধরনের প্রচার-প্রচারণা ছাড়াই নামে মাত্র দুই সিনেমা হলে মুক্তি পেল জয়া আহসান অভিনীত পশ্চিম বাংলার আলোচিত ছবি ‘রবিবার’ । 

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসান ও প্রসেনজিতের জুটিবদ্ধ হওয়া প্রথম ছবি ‘রবিবার’। ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছিল গেল বছরের ২৭ ডিসেম্বর। তারপরে সাফটা চুক্তির মাধ্যমে এদেশে মুক্তির কথা ছিল জানুয়ারির শুরুতেই। কিন্তু নানা জটিলতায় এতোদিন আটকে ছিল। তবে কোনো ধরনের পূর্ব প্রচারণা ছাড়াই শুক্রবার দেশের দুটি প্রেক্ষাগৃহে চলছে ‘রবিবার’।

বৃহস্পতিবার সন্ধ্যার পর চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির অফিস সহকারী সোমেন্দ্র চন্দ্র চ্যানেল আই অনলাইনকে বলেন, শুক্রবারে (২১ ফেব্রুয়ারি) মুক্তি দিতে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে এসে ‘রবিবার’ ছবির মুক্তির ডেট নেয়া হয়েছে।

সাফটা চুক্তির বিনিময়ে এদেশে ছবিটি মুক্তি দিচ্ছেন অনন্য মামুন। অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের ব্যানারে যা মুক্তি পেল।

অনন্য মামুন চ্যানেল আই অনলাইনকে বলেন, ১৯ ফেব্রুয়ারি ‘রবিবার’ সেন্সর থেকে মুক্তির অনুমতি পেয়েছি। বৃহস্পতিবার সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছি। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মুক্তি দিচ্ছি। শুধুমাত্র ঢাকার বাইরে মুক্তি দেয়া হলো। ২৮ ফেব্রুয়ারি থেকে বেশি হলে দেয়ার পরিকল্পনা আছে।

তবে শুক্রবার কতোটি হলে মুক্তি পেল ‘রবিবার’ সেই তথ্য নেই অনন্য মামুনের কাছে। তিনি ছবিটির পরিবেশনার দায়িত্ব দিয়েছেন মঞ্জুকে। তার সাথে যোগাযোগ করা হলে চ্যানেল আই অনলাইনকে বলেন, রবিবার ছবিটি আজকে (২১ ফেব্রুয়ারি) দুটি সিনেমা হলে মুক্তি পেয়েছে। একটি শেরপুরের সিনেমা হলে এবং অন্যটি কক্সবাজারে।

‘রবিবার’ যে ধরনের ছবি, তার টার্গেট দর্শক কেন রাজধানীর হলগুলো না হয়ে শেরপুর আর কক্সবাজার হলো? মঞ্জু জানালেন, আগামিতে কেউ ছবিটি নিয়ে আগ্রহী হলে রাজধানীসহ অন্য হলগুলোতেও আমরা দিতে চাই।

জয়া আহসান ও প্রসেনজিতের ‘রবিবার’ ছবির বিনিময়ে অনন্য মামুন পরিচালিত তারিক আনাম খান ও স্পর্শিয়ার ‘আবার বসন্ত’ ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তি পাবে। যেটি বাংলাদেশে মুক্তি পেয়েছিল গত বছর রোজার ঈদে।

নির্মাতা অতনু ঘোষ পরিচালিত ‘রবিবার’। যেখানে জয়া আহসান ও প্রসেনজিৎ প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। রীতিবিরুদ্ধ একটি সম্পর্কের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘রবিবার’। আবেগ ও থ্রিলারের মিশ্রণ থাকছে এ গল্পে। ‘রবিবার’-এ প্রসেনজিৎ অভিনয় করছেন অসীমাভর চরিত্রে, আর জয়াকে দেখা যাবে সায়নী চরিত্রে। মূলত এ দুজনকে নিয়ে ‘রবিবার’ ছবির গল্প।

Tags: অনন্য মামুনআবার বসন্তপ্রসেনজিতরবিবারলিড বিনোদন
Previous Post

অবক্ষয়ের গল্প নিয়ে উপন্যাস ‘তিমিরযাত্রা’

Next Post

করোনা ভাইরাস: সাউথ কোরিয়ায় বাড়তি সতর্কতা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা ভাইরাস: সাউথ কোরিয়ায় বাড়তি সতর্কতা

শিল্পা শেঠি ও তার স্বামী নবজাতককে নিয়ে ছবি, খুশির মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

কন্যা সন্তানের মা হলেন শিল্পা শেঠি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT