চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবক্ষয়ের গল্প নিয়ে উপন্যাস ‘তিমিরযাত্রা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:58 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2020
in শিল্প সাহিত্য
A A
অবক্ষয়ের গল্প নিয়ে উপন্যাস ‘তিমিরযাত্রা’ বইয়ের কভার ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে কথাশিল্পী মোজাফ্ফর হোসেনের প্রথম উপন্যাস ‘তিমিরযাত্রা’। দেশের নৈরাজ্য ও অবক্ষয়ের চিত্র উঠে এসেছে মনস্তাত্ত্বিক এই উপন্যাসটিতে।

এক ঘরে অন্ধকারে বসে থাকেন বাবা। একা। কারো সঙ্গে কথা বলেন না। অন্য ঘরে এক ধর্ষকামী পুরুষের যৌনদাসত্ব স্বীকার করে নেন মা। মাঝের ঘরে বেড়ে ওঠে এক কিশোর। উপন্যাসের নায়ক। বড় হয়ে সে নিজের যৌন-পরিচয় নির্ণয় করতে একের পর এক নারীর সামনে দাঁড় করায় নিজেকে।

গৃহে একসঙ্গে স্বামী-স্ত্রী-সন্তান পরিচয়ে থাকলেও এই তিনজন মানুষের আলাদা একটা পরিচয় আছে। তাদের সেই গোপন পরিচয় এবং অস্বাভাবিক আচরণের কারণ পাঠক জানবেন কতগুলো বিস্মৃত মানুষের অনির্ভরযোগ্য বয়ানে।

মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ-পরবর্তী রাজনৈতিক অস্থিরতা, মানবিক অবক্ষয় ও ব্যক্তিগত হতাশার নতুন গল্প নিয়ে এই উপন্যাস লেখা। বাংলাদেশের ডেসটোপিয়ান ধারার এ উপন্যাসে মোজাফ্ফরের নির্মেদ গদ্য, অকপট ভাষা, জাদুবাস্তবতা-পরাবাস্তবতা, আকর্ষণীয় নির্মিতি, সব মিলে পাঠক একটি রহস্যমন্ডিত গল্পের ভেতর নিজের দেশ ও সময়কে আবিষ্কার করবেন।

‘তিমিরযাত্রা’র প্রচ্ছদ এঁকেছেন গৌতম ঘোষ। উপন্যাসটি প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশনস। একই প্রকাশনী থেকে লেখকের গল্পগ্রন্থ ‘অতীত একটা ভিনদেশ’, ছোটগল্প বিষয়ক বই ‘পাঠে বিশ্লেষণে বিশ্বগল্প’ ও গবেষণাগ্রন্থ ‘দক্ষিণ এশিয়ার ডায়াসপোরা সাহিত্য’ প্রকাশিত হয়েছে।

Tags: অমর একুশে গ্রন্থমেলা-২০২০উপন্যাসতিমিরযাত্রামোজাফ্ফর হোসেন
Previous Post

কোহলিদের দুঃসময় দীর্ঘ করলেন জেমিসন

Next Post

বৃহস্পতিবার বিকেলে মুক্তির সিদ্ধান্ত, শুক্রবার মুক্তি!

Next Post
দুজন ব্যক্তি একটি লিফটে, একজন মহিলা ও একজন পুরুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার বিকেলে মুক্তির সিদ্ধান্ত, শুক্রবার মুক্তি!

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা ভাইরাস: সাউথ কোরিয়ায় বাড়তি সতর্কতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT