চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টিতে বিপজ্জনক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, একই স্থানে এমপি’র গাড়িসহ ৪ দুর্ঘটনা

আবুল কাশেম হৃদয় by আবুল কাশেম হৃদয়
8:53 পূর্বাহ্ন 14, আগস্ট 2019
in - সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A
কুমিল্লা-চান্দিনা-সড়ক দুর্ঘটনা

বৃষ্টিতে বিপজ্জনক হয়ে উঠেছে ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। প্রায় আধঘণ্টার ব্যবধানে কুমিল্লার চান্দিনার হাড়িখোলা এলাকায় কুমিল্লা-১ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য সেলিনা ইসলামের গাড়িসহ পরপর ৩টি দুর্ঘটনা এবং পরে কাছাকাছি একটি এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় অন্তত অর্ধশত যাত্রী আহত হয়েছে।

মঙ্গলবার রাত পৌঁনে ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে মহাসড়কের চান্দিনা উপজেলার হাড়িখোলা মাজার সংলগ্ন স্থানে ৩টি বাস ও ১টি জিপ ৩টি দুর্ঘটনায় পড়ে।

এরপর রাত সাড়ে ১১টায় চান্দিনা ও দাউদকান্দির সীমান্তবর্তী এলাকা সব্দলপুর রাস্তার মাথায় দুর্ঘটনার কবলে পড়ে একটি প্রাইভেটকার।

স্থানীয়রা জানান, রাত পৌঁনে ১০টায় চাঁদপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী পদ্মা এক্সপ্রেসের বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে পড়ে যায়। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে উল্টে যায়।

উদ্ধার কাজের জন্য ঢাকাগামী লেনটি বন্ধ করে দেয়ায় বিপরীত লেনে চলছিল চার লেনের সব গাড়ি। আর ওই মুহূর্তে বিপরীত লেনের একই স্থানে ঢাকাগামী একটি ল্যান্ড ক্রুজার জিপকে পেছন থেকে ধাক্কা দেয় হানিফ পরিবহনের একটি বাস। এতে জিপে থাকা যাত্রীরা কিছুটা আহত হয়েছে। ওই জিপটিতে ছিলেন এমপি সেলিনা ইসলাম। তিনি অক্ষত রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রিপন।

তিনি জানান, মঙ্গলবার সকাল থেকে সারা দিন বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টির মধ্যে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথম পদ্মা এক্সপ্রেসের বাসটি উল্টে মহাসড়কের পাশে পড়ে যায়। তাদেরকে উদ্ধার করার সময় শ্যামলী পরিবহনের বাসটিও একই স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কের পাশে পড়ে যায়। মাত্র ২০ গজের ব্যবধানে দু’টি দুর্ঘটনা ঘটে। দু’টি বাসেই পর্যাপ্ত যাত্রী ছিল।কুমিল্লা-চান্দিনা-সড়ক দুর্ঘটনা

অপরদিকে ঘটনাস্থলে এসে বিপরীত লেনের জিপটি হঠাৎ গতি কমানোর ফলে পেছন থেকে ধাক্কা দেয় আরেকটি বাস।

এসআই জানান, দুর্ঘটনার স্থলটিতে সামনে বাঁক আছে। অতিরিক্ত গতিসম্পন্ন গাড়িগুলো এই বাঁকে এসে নিয়ন্ত্রণ রাখতে না পেরে এসব দুর্ঘটনা ঘটেছে।

আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার তুষার আহমেদ জানান, তাদের হাসপাতালে অন্তত ৩০ জন রোগীর চিকিৎসা দেয়া হয়েছে।

এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় তিনজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tags: কুমিল্লা-সড়ক দুর্ঘটনাসড়ক দুর্ঘটনা
Previous Post

সমুদ্র বন্দরে ৩ নম্বর সংকেত

Next Post

হংকং বিমানবন্দর আবার চালু

Next Post

হংকং বিমানবন্দর আবার চালু

উইকেটরক্ষক-ব্যাটসম্যান রুডি সেকন্ড

ভারত সফরে টি-টুয়েন্টির নেতৃত্বে ডি কক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT